চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
A A

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) আগুনে অন্তত সাত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন শ্রমিক। 

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

‘দ্য মস্কো টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়, আমুর অঞ্চলের সভোবোদনি শহরের কাছে অবস্থিত এজিসিসি রাশিয়ার পেট্রোকেমিক্যাল জায়ান্ট সিবুর ও চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি সিনোপেকের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে। প্রায় ১০ বিলিয়ন ডলারের প্রকল্পটি বিশ্বের অন্যতম বৃহৎ পলিমার উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালের শুরুতে চালুর আগে বর্তমানে সেখানে শেষ ধাপের পরীক্ষা চলছিল।

এজিসিসি জানায়, পাইরোলাইসিস ইউনিটের একটি সহায়ক অংশে আগুনের সূত্রপাত হয়। তবে মূল যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়নি।

প্রাথমিকভাবে ১৯ শ্রমিককে মাঝারি থেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া ছোটখাটো কাটা-ছেঁড়া ও আঘাত নিয়ে আরও ১০৪ শ্রমিক চিকিৎসা নেন।

বুধবার (২৭ আগস্ট) এজিসিসি জানায়, নিহত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন চীনা নাগরিক এবং একজন রুশ নাগরিক। এ ছাড়া নয়জন চীনা ঠিকাদার এখনও নিখোঁজ রয়েছেন।

ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় বায়ুর মান পর্যবেক্ষণে সভোবোদনি এলাকায় বিষাক্ত রাসায়নিকের মাত্রায় কোন অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া যায়নি। আমুর অঞ্চলের সরকারও জানিয়েছে, এ ঘটনায় আশপাশের শহরগুলোর বাসিন্দাদের জন্য কোনো হুমকি তৈরি হয়নি।

আগুনের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছে এজিসিসি।

ট্যাগ: অগ্নিকাণ্ডে নিহতআমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সরাসায়নিক কমপ্লেক্সে আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

পরবর্তী

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

পরবর্তী
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

সর্বশেষ

বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT