চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য সম্ভব নয়: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়’।

ওবায়দুল কাদের রোববার সকালে বন্দরনগরী চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা এলাকায় এক জনসভায় এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের মতো জনপ্রিয় দলকে বাদ দিয়ে যে ঐক্য হবে, তা হবে জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য। এই ধরনের ঐক্য জনগণের মধ্যে কোন গ্রহণযোগ্যতা পাবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে এই দলের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন, গাজীপুর, রাজশাহী, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ঐক্যবদ্ধ থাকায় দলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। কিন্তু সাংগঠনিক দুর্বলতার কারণে সিলেটে আওয়ামী লীগের প্রার্থী হেরে গেছে।

কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের জন্যই আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে।

কর্ণফুলী থানা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোসলেহ উদ্দিন।

Reneta

এর আগে বিমান ও রেলপথে সাংগঠনিক সফরের পর এবার সড়ক পথে ওবায়দুল কাদেরের নেতৃত্বে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার পর্যন্ত তিন দিনের সফরের দ্বিতীয় দিনে রোববার বন্দর নগরী চট্টগ্রামের হযরত শাহ আমানত (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে সাংগঠনিক সফরের কার্যক্রম শুরু হয়।

রোববার রাতে নেতৃবৃন্দ কক্সবাজার অবস্থান করবেন। আগামীকাল সাংবাদিক সম্মেলন শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

জুলাই ২৫, ২০২৬
বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

জুলাই ২৫, ২০২৬

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

জুলাই ২৫, ২০২৬

মেট্রো স্টেশনের নিচে রহস্যময় ছাতা, ভেতর থেকে উদ্ধার বোমা সদৃশ বস্তু

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT