চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখান করলেন নারী ভাইস চেয়ারম্যান

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৫:১৬ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৭
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবি’র বিরুদ্ধে মাদক ব্যবসায় সংশ্লিষ্টার অভিযোগ উঠায় সংবাদ সম্মেলন করে তিনি তা প্রত্যাখান করেছেন। আজ বুধবার নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

এসময় বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা প্রত্যাখান করে হোসনে আরা বলেন, তার ছোট ভাই রাসেল মাদক ব্যবসার সাথে জড়িত নয়। একটি কুচক্রী মহল স্বার্থ হাসিলের জন্য, রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তার প্রেক্ষিতে ওই ঘটনাটি সাজানো হয়েছে।

প্রকাশিত সংবাদ সম্পর্কে ভাইস চেয়ারম্যান হোসনে আরা বলেন, মিথ্যা তথ্য দিয়ে মনগড়া প্রতিবেদন করা হয়েছে, যার সাথে তার পরিবারের কোন সংশ্লিষ্টতা নেই।

Banglabid

এদিকে তার ভাইয়ের নিকট থেকে ১২ কেজি গাঁজা উদ্ধারের সময় তিনি উপস্থিত ছিলেন বলে স্পষ্টভাবে থানা পুলিশের দেয়া তথ্যে উল্লেখ রয়েছে।

এছাড়াও উপস্থিত সাংবাদিকরা দীর্ঘদিন ধরে রাসেলের মাদক সংশ্লিষ্টতার কথা উল্লেখ করলে তিনি বলেন, গাঁজাসহ আটক রাসেলের সাথে আমার কোন সম্পর্ক নেই। সে সম্পর্কে আমার ভাই হলেও আমি পৃথক বাড়িতে থাকি।

অথচ মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটি তিনি রাসেলের সাথে টাঙ্গাইল জেল গেটে দেখা করেন এবং তাকে ছাড়িয়ে আনার জন্য উচ্চ মহলে দিনভর তৎপরতা চালিয়েছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

Reneta

অপরদিকে কিছুদিন পূর্বে রাসেলের সাথে মাদক ব্যবসার অর্থ ভাগাভাগির দন্দ্বের জেরে তার বাড়িঘরে হামলা এবং পরে রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা থাকলেও তা তিনি কেন করেননি এমন আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিষয়টি প্রশাসনে বিভিন্ন মহলে মৌখিকভাবে জানিয়েছিলাম। এছাড়া আমার আর কিছু করার ছিলো না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলটাঙ্গাইলের ভূঞাপুরভূঞাপুর উপজেলামাদক
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT