চাঁদপুর

মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকাসক্ত যুবকের হাতে বৃদ্ধ পিতা খুন হয়েছে। গতকাল রোববার বিকালে হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার পরপরই মাদকাসক্ত যুবক সুমন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহত পিতা তাজুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মাদকাসক্ত সুমন তার পিতার কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা দা দিয়ে বৃদ্ধ পিতাকে আঘাত করে।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়:চাঁদপুরের হাজীগঞ্জ মাদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…