অন্যান্য

মাথায় ইট দিয়ে আঘাত করে পদত্যাগপত্রে সই

মাথায় ইট দিয়ে আঘাত করে পদত্যাগপত্রে সই

নারায়ণগঞ্জের জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান কর্তৃক লাঞ্ছনার শিকার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে এটিএন বাংলার প্রধান নিবার্হী সম্পাদক জ ই মামুনের। মাথায় ইট দিয়ে আঘাত করে পদত্যাগ পত্র নেওয়া হয়েছিল বলে জানান ওই লাঞ্ছিত হওয়া প্রধান শিক্ষক।

হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষকের সঙ্গে কথা শেষ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক জ ই মামুন।

তিনি লিখেছেন, ‘ শ্যামল কান্তি রোদ্দুর হর হতে পারেনি…

কিছুক্ষণ আগে শ্যামল কান্তি ভক্তের সাথে কথা হলো, টেলিফোনে। এই শ্যামল কান্তি ভক্তের পরিচয় তো এরই মধ্যে সবার জানা। নারায়নগঞ্জের হাসপাতালে চিকিৎসাধীন ক্ষত বিক্ষত এই শিক্ষক। কথা বলতে পারছিলেন না ঠিক মতো।

বললেন, কেবল কান ধরে উঠবস করেই ক্ষ্যান্ত হয়নি পরাক্রমশালীরা, তাকে শারীরিকভাবেও আঘাত করা হয়েছে, এমনকি মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছে। সেই অবস্থায় তার কাছ থেকে পদত্যাগপত্রেও সই নেয়া হয়েছে। এখন আর তারা মাথাও ঠিক মতো কাজ করছে না।

বললাম, আমরা আপনার অপমানের বিচার চাই। দেশে কত মানুষ আপনার জন্য রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে, লেখালেখি হচ্ছে। প্রতিবাদ সমাবেশ- টক শো নিউজ কত কিছু হচ্ছে- আমরা দোষীদের বিচার চাই, চাই আপনাকে সসম্মানে আপনার প্রিয় স্কুলের প্রধান শিক্ষকের পদে ফিরিয়ে দিতে।

অনেক্ষণ চুপ করে থেকে বিষণ্ণ শ্যামল কান্তি বললেন, আপনারা কিছুই পারবেন না!

তার কথাটা অভিশাপের মতো আমার কানে বার বার বাজছে। আসলেই কি আমরা কিছু পারি?’

বিষয়:জ ই মামুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…