স্পোর্টস

‘মাতৃভাষার শক্তি বুকে নিয়ে খেলি বিশ্বজুড়ে’

‘মাতৃভাষার শক্তি বুকে নিয়ে খেলি বিশ্বজুড়ে’

ছবি: মাশরাফীর ফেসবুক থেকে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা তার ফেসবুক পেজে লিখেছেন, ‘মাতৃভাষার শক্তি বুকে নিয়ে খেলি বিশ্বজুড়ে।’

রাত বারোটা বাজতেই টেস্ট এবং টি-টুয়েন্টি অধিনায়ক সাকিবও ফেসবুক পেজের মাধ্যমে ‘বিনম্র চিত্তে’ শহীদদের স্মরণ করেন, ‘বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের গর্ব, আমাদের অস্তিত্বের এক অপরিহার্য অংশ! ভাষা সৈনিকদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই ভাষাই বাঙালি জাতিকে যোগায় সকল বিপত্তিকে পিছে ফেলে সামনে ছুটে চলার প্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি জানাই সকল ভাষা শহীদদের।’

ছবি: সাকিবের ফেসবুক পেজ থেকে

সাবেক অধিনায়ক মুশফিক লিখেছেন ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জন্য একটি বিশেষ দিন। এই দিনে আমরা আমাদের প্রিয় ভাষা বাংলাকে আমাদের মাতৃভাষা হিসেবে অর্জন করতে পেরেছি। আর এই বিশাল অর্জনের পিছনে ছিলো বাঙালীর প্রাণ বিসর্জন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই মহান ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ‘

মুশফিকের ফেসবুক পেজ থেকে

‘জীবন দিয়ে যারা বাংলাকে আমাদের মাতৃভাষা রূপে এনে দিয়েছেন সে সকল মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি,’ লিখেছেন তামিম ইকবাল।

‘এটা আমাদের জন্য ব্যথার যে আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি,’ ব্যথিত সৌম্য সরকার আবার একই সঙ্গে আনন্দিত, ‘কিন্তু এটাই আমাদের জন্য গর্বের এবং আনন্দের যে আমরা আমাদের নিজের ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি।’

বিষয়:আন্তর্জাতিক মাতৃভাষা তামিম-সাকিব মাশরাফী বিন মোর্ত্তজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…