স্পোর্টস

‘মাতাল’ রুনি গ্রেপ্তার

ফুটবল তারকা রুনি গ্রেপ্তার হওয়ার সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল তারকা রুনি গ্রেপ্তার হওয়ার সময়ের ছবি, যেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানোর অভিযোগে এভারটন তারকা ওয়েন রুনিকে গ্রেপ্তার করেছিল চেশায়ার পুলিশ। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে আসার পথে বৃহস্পতিবার তাকে বাড়ির কাছ থেকে আটক করে থানায় নিয়ে যায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

রুনিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে চেশায়ার পুলিশ। সাবেক ইংলিশ ফুটবলারের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত মদ পান করে গাড়ি চালানোয় অভিযোগ আনা হয়েছে।

অবশ্য ইতিমধ্যে জামিনও মিলেছে রুনির। তবে চলতি মাসের শেষে স্থানীয় ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে হাজিরা দিতে হবে তাকে।

গত আগস্টে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৩টি গোল করা এই তারকা। দীর্ঘদিনের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানিয়ে গত মাসেই ফিরেছেন শৈশবের ক্লাব এভারটনে। সেখানে দারুণ ফর্মেই আছেন। গত কিছুদিন মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই শিরোনাম হয়েছেন। এবার হলেন ভুল করণে।

বিষয়:ওয়েন রুনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…