চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে ফেরার সুখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ২২, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

চার মাস পর বন্দিদশা থেকে মুক্তি মিলেছে। করোনা বিরতি কাটিয়ে নতুন করে মিলছে মাঠের সুবাস। বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ তাই আনন্দে আত্মহারা।

বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের সবুজ চত্বরে রোলার টেনে ফিটনেসের কাজ করেছেন রুমানা। মাঠে রানিং শুরু করেছেন আরও কয়েকদিন আগে। অফিসিয়াল ফেসবুক পেজে অনুশীলনের ভিডিও পোস্ট করে টাইগ্রেস অধিনায়ক জানান দিয়েছেন নতুন শুরুর।

ব্যক্তিগত অনুশীলনে রুমানার ট্রেনারের ভূমিকায় ছিলেন ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলা সুলতানা ইয়াসমিন বৈশাখী। ৩০ বছর বয়সী এ উইকেটরক্ষক-ব্যাটার ট্রেনার হিসেবে ক্যারিয়ার গড়তে চান। সে লক্ষ্যে শুরু করেছেন মাঠের কাজ।

Banglabid

ফিটনেস অনুশীলন শেষে চ্যানেল আই অনলাইনকে রুমানা বললেন, ‘মাঠে ফিরতে পেরেছি এটা অনেক আনন্দের। শুকরিয়া। খুব ভালো লাগা অনুভব করছি। সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত কাজ করলাম। আগামী কয়েকদিন এই রুটিন চলবে। ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হচ্ছে। কিছুদিন পর ব্যাটিং-বোলিং করার সুযোগও মিলবে।’

খুলনায় নিয়মিত অনুশীলন করে চলেছেন মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান। তাদের অনুশীলনের ফাঁকে ইনডোরে একটা সেশন মেয়েদের জন্য রাখার কথা ভাবছে বিসিবি। নারী দলের বেশিরভাগ ক্রিকেটার খুলনার হওয়ায় সুবিধা দেখছে বোর্ড। সেখান থেকেই হতে পারে মেয়েদের ক্রিকেটে ফেরার আনুষ্ঠানিক শুরু।

টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষ করে ৫ মার্চ অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর দল হয়ে আর মাঠে নামা হয়নি জাহানারা-সালমা-রুমানাদের। জাতীয় দলের নারী ক্রিকেটাররা এখনো বিচ্ছিন্ন। তাদের অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।

Reneta

বিসিবির অধীনে মেয়েদের ক্যাম্প শুরু হতে পারে আগস্টে। জুলাইয়ে শ্রীলঙ্কায় বিশ্বকাপ বাছাই পিছিয়ে যাওয়ায় সামনে আর আন্তর্জাতিক সিরিজের সূচি নেই। ঘরোয়া লিগ নিয়েই ভাবতে হচ্ছে তাদের। বর্তমান বাস্তবতায় সেটিও অনেক দূরের পথ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম টাইগ্রেসবাংলাদেশ নারী ক্রিকেট দলবিসিবিরুমানালিড স্পোর্টসসালমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: মারা গেলেন সচিব নরেন দাস

পরবর্তী

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৭৪৪, মৃত্যু ৪২

পরবর্তী

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৭৪৪, মৃত্যু ৪২

আর্চারকে ‘বর্ণবিদ্বেষী’ গালি দিয়েছে ইংলিশ সমর্থকরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিএনসিসি প্রশাসক সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি

আগস্ট ২৩, ২০২৬

সীমান্ত নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দাবি ভারতের, আমদানি ব্যাহত হওয়ার আশংকা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT