চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে ফিরছেন মাহমুদউল্লাহ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
২:০৪ অপরাহ্ণ ৩০, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বার্মিংহাম থেকে: স্ক্র্যাচে ভর দিয়ে খুব ধীরে হাঁটছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই ছবি দেখার পর অনেকেই মনে করেছিলেন তার বুঝি বিশ্বকাপ শেষ! সুখবর হল, অনেকটাই কমে এসেছে রিয়াদের কাফ মাসলের চোট। রোববার এজবাস্টনে দলীয় অনুশীলনে যোগ দেবেন মিডলঅর্ডারের ভরসা এ অভিজ্ঞ ব্যাটসম্যান।

সাউদাম্পটনে আফগানিস্তান ম্যাচের পর ভারতের বিপক্ষে নামার আগে লম্বা বিরতি থাকায় কোনো ম্যাচ মিস করতে হয়নি মাহমুদউল্লাহকে। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর আশা, ভারতের সঙ্গে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাবে এ ইনফর্ম ব্যাটসম্যানকে।

শনিবার তিনি বলেন, ‘মাহমুদউল্লাহকে এখন দেখে ভালো মনে হচ্ছে। রোববার অনুশীলন শুরু করবে। কেমন অনুভব করে সেটির উপর নির্ভর করে ম্যাচ খেলা। তবে মনে হচ্ছে সে অনেকটাই ভালো অবস্থায় আছে।’

ভারত ম্যাচের আগে ৭ দিনের বিরতি থাকায় ৪ দিনের ছুটি পেয়েছিলেন ক্রিকেটাররা। যে কারণে অনুশীলনও মিস করতে হয়নি মাহমুদউল্লাহকে। ছুটি কাটিয়ে সবাই যখন মাঠে ফিরতে উন্মুখ, চোট পাওয়া এ ক্রিকেটার তখন অনেকটাই ভালো অনুভব করছেন।

রোজ বোলে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করতে নেমে মাহমুদউল্লাহ চোট পান কাফ মাসলে। পায়ে যন্ত্রণা নিয়েই ব্যাটিং করে যান। রান নেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। ২৭ রানের ইনিংস খেলা এ ডানহাতি পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি পায়ের ব্যথায়। স্ক্যান করার পর পর্যবেক্ষণে রাখা হয় তাকে। এখন ভালো অনুভব করায় নামবেন দলীয় অনুশীলনের প্রথম দিনেই।

বিশ্বকাপে পাঁচ ইনিংসে ব্যাট হাতে নামার সুযোগ পেয়ে মাহমুদউল্লাহ করেছেন ১৯০ রান।

এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে রোববার লড়বে ইংল্যান্ড-ভারত। মূল মাঠের পাশের ইনডোর ও আউটডোরে দুপুর ১টা থেকে ৪টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা) পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ। ম্যাচ ডে হওয়ায় অনুশীলন দেখার সুযোগ নেই সাংবাদিকদের।

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রযোজকের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো: ইকবাল

পরবর্তী

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: আনিসুল হক

পরবর্তী

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: আনিসুল হক

পাকিস্তানকে 'জিতিয়ে' তোপের মুখে গুলবাদিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬

ঈদে মিলাদুন্নবীতে সর্বোচ্চ নিরাপত্তা, বোম্ব ডিসপোজাল ইউনিট-ডগ স্কোয়াড প্রস্তুত

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে যা বললেন আইনমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানগণ।

“সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার”

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT