চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে নামার আগেই মৃত্যুর হুমকি পেল অজি ক্রিকেটার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের মাটিতে খেলতে রাজি হয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তানিরা ক্ষণ গুনতে শুরু করছে দীর্ঘ দুই যুগের অবসান ঘটার। এরই মধ্যে বিপত্তি বাধিয়েছে অ্যাস্টন অ্যাগারকে দেয়া মৃত্যুর হুমকি।

যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অজি অলরাউন্ডার অ্যাগারকে দেওয়া হুমকিতে বলা হয়,‘ ক্রিকেটারদের পাকিস্তান সফর করা উচিত নয়। দ্রুত দেশ ত্যাগ করা উচিত। তোমার সন্তানরা তাদের বাবাকে মিস করবে যদি তুমি পাকিস্তান ত্যাগ না কর। আমাদের স্নাইপাররা তোমার মাথা উড়িয়ে দেবে।’

বার্তাটি নিরাপত্তা সংস্থাগুলির নজরে আসলে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের দাবী,‘ এটিকে ঝুঁকি হিসেবে বিবেচনা করার মতো কিছু নেই। এটা ভারত থেকে সফর ব্যাহত করার প্রয়াস। তাছাড়া যেই অ্যাকাউন্ট থেকে বার্তাটি পাঠানো হয়েছে সেটিও ভুয়া।’

‘ক্রিকেট অস্ট্রেলিয়া সোশ্যাল মিডিয়া পোস্ট সম্পর্কে সচেতন। যার প্রকৃত বিষয়বস্তু পিসিবি ও সিএ দ্বারা গঠিত সম্মিলিত নিরাপত্তা বাহিনী দ্বারা তদন্ত করা হচ্ছে। এই ধরণের সামাজিক মিডিয়া কার্যকলাপের জন্য আমাদের ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা রয়েছে। যা এই হুমকিকে ঝুঁকি হিসাবে বিবেচিত করে না। আমরার এই মুহূর্তে আর কোনো মন্তব্য করতে চাই না।’

আসন্ন সফর উপলক্ষে এরই মধ্যে দেশটিতে অবস্থান করছে অস্ট্রেলিয়া দল। ঐতিহাসিক সফরকে সফল করতে ৪ হাজার পুলিশ ও সামরিক বাহিনীর বিশেষ দল অজিদের গাইড করবে। যেখানে কঠোর নিরাপত্তা বলয়ে থেকে তিনটি টেস্ট ও ওয়ানডের পাশাপাশি একটি টি-টুয়েন্টিতে মাঠে নামবে অজিরা।

তবে অ্যাগারকে দেওয়া মৃত্যুর হুমকি ভালো ভাবে নেয়নি পাকিস্তান। এর আগে গত বছর দেশটিতে অবস্থান করার পর নিউজিল্যান্ড ক্রিকেটারদের এমন হুমকি দেওয়া হলে তাৎক্ষনিক দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নেয় কিউইরা।

Reneta

তবে পাকিস্তানের মাটিতে পা রেখে বেশ স্বাচ্ছন্দ্য ও নিরাপদ বোধ করছেন দেশটির সিনিয়র ক্রিকেটাররা। মঙ্গলবার পাকিস্তান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাজা বলেন, ‘ আমাদের চারপাশে যথেষ্ট নিরাপত্তা রয়েছে। তারা অমাদের উপর সার্বক্ষণিক নজর রাখছে। তারা আমাদের কোনো সমস্যা না করে নিরাপদ দূরে থেকে আমাদের দিকে নজর রাখছে। আমরা বেশ স্বাচ্ছন্দ্যে সফর শেষ করতে পারবো বলেই আমি মনে করি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাগারখাজাপাকিস্তানভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT