চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঞ্জেরেকার শুধু ভারতের গুণগান করেন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ২৭, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিরপেক্ষ থেকে ধারাভাষ্য দিয়ে যাওয়াই আইসিসির নিয়ম। কিছুদিন আগে ধারাভাষ্য দেয়ার সময় আম্পায়ারদের সমালোচনা করায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ও ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিংকে সতর্ক করে দিয়েছিল আইসিসি। এবার ভারতের পক্ষে পক্ষপাতদুষ্ট ধারাভাষ্য দেয়ার অভিযোগ উঠল দেশটির সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরেকারের বিপক্ষে। অবশ্য ক্রিকেটের সঙ্গে জড়িত কারো নয়, অভিযোগটি একজন অস্ট্রেলিয়ান নাগরিকের!

ম্যাচ চলাকালীন সময়ে ভারতের গুণগান করে ধারাভাষ্য দেয়ার বিষয়টি বেশ কিছুদিন ধরেই মাঞ্জেরেকারের মাঝে লক্ষ্য করে যাচ্ছিলেন অভিযোগকারী আদি কুমার। ম্যাচ না থাকলেও টুইটারে দেশের পক্ষে অসংখ্য টুইট করেছেন মাঞ্জেরেকার। তাতে বিরক্ত হয়ে আইসিসিকে চিঠি লিখেছেন আদি কুমার নামের সেই অস্ট্রেলীয় নাগরিক। চিঠিতে ভারতের সাবেক এই ক্রিকেটারকে ‘অপেশাদার’ ও ‘অদক্ষ’ বলে উল্লেখ করেছেন তিনি।

‘হেই আইসিসি, সিডনি থেকে শুভেচ্ছা নিও। তোমাদের ধারাভাষ্য প্যানেলে থাকা সঞ্জয় মাঞ্জেরেকারকে নিয়ে কিছু বলতে চাই। আমি দেখেছি মাইকে কথা বলার সময় সে বেশ পক্ষপাতদুষ্ট ও অপেশাদার। সে কেবল নিজের কথাই বলে যায়। এছাড়া দারুণ বিশ্বকাপের জন্য তোমাদের ধন্যবাদ।’

মাঞ্জেরেকার কেমন আচরণ করেন সে বিষয়ে টুইটারে উদাহরণ দিয়ে আদি লিখেছেন, ‘কিছুদিন আগে মাঞ্জেরেকারকে বলতে শুনলাম সে ধোনিকে নিয়ে বলছে, সে আমাদের উইকেটের পেছনে নিশ্চিদ্র প্রহরী। আপনি একজন ধারাভাষ্যকার। আপনার কোনো পক্ষ থাকতে পারে না। এখানে আমি, আমরা বলে কোনো শব্দ নেই!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াবিশ্বকাপ-২০১৯ভারতসঞ্জয় মাঞ্জেরেকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬

দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই ১৪, ২০২৬

প্রশ্নপত্রে ভুল থাকায় পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT