বিনোদন

মাজিদ মাজিদির ছবিতে মালবিকা

মাজিদ মাজিদির ছবিতে মালবিকা

দীপিকা পাড়ুকোন ও মালবিকা মোহানন

শোনা গেছে, ইরানের প্রখ্যাত চিত্র পরিচালক মাজিদ মাজিদির নতুন ছবি​ ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’–এ অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু না, ছবিতে গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করছেন মালায়ালাম ও কান্নাড়া ভাষার ছবির নায়িকা মালবিকা মোহানন। তার বাবা ভারতের প্রখ্যাত চিত্রগ্রাহক কে ইউ মোহনন। তবে কেন এমনটা হলো, এ ব্যাপারে ছবির নির্মাতাদের পক্ষ থেকে কিছুই বলা হয়নি।

ছবিতে আরও অভিনয় করছেন শহিদ কাপুরের ভাই ইশান খাত্তার, নাসিরউদ্দিন শাহর মেয়ে হিবা শাহ এবং গুরুত্বপূর্ণ একটি চরিত্রে গৌতম ঘোষ।

‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবির গল্প দুই ভাইবোনকে নিয়ে। ছবিটি তৈরি হচ্ছে ভারতের পেক্ষাপটে। হিন্দুস্তান টাইমস।

‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবির পোস্টার
‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবির পোস্টার
বিষয়:দীপিকা পাড়ুকোন মাজিদ মাজিদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…