জনপদ

মাগুরায় শিশু মাহিদ হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

মাগুরায় শিশু মাহিদ হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় শিশু মাহিদ হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাগুরায় শিশু মাহিদ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বুধবার সকালে এলাকাবাসী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে।

সদর উপজেলার বারাশিয়া গ্রামের মুজিবর রহমান মোল্যার সাত বছরের শিশু সন্তান মাহিদকে চাচাতো ভাই আসলাম ও তার ছেলে রোহান মাহিদকে হাত-পা বেঁধে তালের ডোঙ্গায় চড়িয়ে নদীতে ডুবিয়ে হত্যা করে।

পরে পুলিশের কাছে দেয়া তাদের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডের ৫ দিন পর ডুবুরীদের মাধ্যমে নবগঙ্গা নদী থেকে লাশ উদ্ধার করা হয়। বর্তমানে আসামী পিতা-পুত্র দুজনেই আটক আছে।

বুধবার মানববন্ধনে দাঁড়িয়ে নিহত শিশু মাহিদের বাবাসহ এলাকাবাসী এই নৃশংস হত্যাকারিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জানান। মানববন্ধনে মাহিদের বাবা মুজিবুর রহমান, মা মর্জিনা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিষয়:শিশু হত্যা হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…