চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাই নোটসে রিমাইন্ডার সেট করার সুবিধা নিয়ে এলো ভাইবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২০
তথ্যপ্রযুক্তি
A A

বিনামূল্যে ও সহজে যোগাযোগের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় অ্যাপ ভাইবার এর মাই নোটসে নতুন ফিচার চালু করেছে। নতুন চালু হওয়া এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই তাদের কাজ ও গুরুত্বপূর্ণ ইভেন্টের রিমাইন্ডার সেট করতে পারবেন। ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিৎ করে সহজে ব্যবহারযোগ্য এ ফিচারটি তাদের সকল বার্তা ও রিমাইন্ডার ট্র্যাক করবে।

দ্রুতগতিতে এগিয়ে চলছে বিশ্ব, এর সাথে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের নানা প্রতিকূলতার কারণে আমাদের দৈনন্দিন জীবনে ঝামেলা বেড়েছে। এ পরিস্থিতিতেও ব্যবহারকারীদের প্রতিদিনের গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের ক্ষেত্রে টু-ডু লিস্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জন্মদিনের তারিখ মনে রাখা, দূরবর্তী স্থান থেকে পরীক্ষার সময়সূচি ও কনফারেন্স কলের সময় মনে রাখা নানা কাজেই রিমাইন্ডের প্রয়োজন। ভাইবারের মাই নোটসে নতুন যোগ হওয়া এ ফিচারটির সহজ ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা নতুন এ বাস্তবতার সাথে নিজেদের মানিয়ে নিতে পারবে।

এ ফিচারটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের মাই নোটসের যে কোন বার্তায় একটু বেশি সময় ধরে ট্যাপ করতে হবে এবং ‘সেট রিমাইন্ডার’ ট্যাপ করতে হবে। এরপর কোন বিষয় মনে রাখার জন্য সময় ও তারিখ নির্বাচন করতে হবে এবং ব্যবহারকারী এ সময়সূচির পুনরাবৃত্তি চান কিনা সে বিষয়েও জানতে চাওয়া হবে। পরবর্তীতে নির্ধারিত দিন ও তারিখ এলে তাদেরকে সে বিষয়টি স্মরণ করিয়ে দেয়া হবে। মাই নোটস ফিচারে ব্যবহারকারীর সুবিধার্থে থাকা অন্যান্য বিষয়গুলোর সাথে এ ফিচারটি নতুন করে যুক্ত হয়েছে। এ ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা কাজের জন্য প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ, বিভিন্ন অনুষ্ঠানের তারিখ মনে রাখা ও অন্যান্য উদ্দেশ্যেও ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি, শেষ হয়ে যাওয়া কাজগুলো ‘ডান’ এবং অপ্রয়োজনীয় নোটগুলো অন্যত্র সরিয়ে রাখা যাবে। অন্য চ্যাট থেকে যে বার্তাগুলো মাই নোটসে ফরওয়ার্ড করা হবে সেগুলো কোন জায়গা থেকে তাদের কাছে এসেছে তা ব্যবহারকারী জানতে পারবেন।

এ নিয়ে ভাইবারের চিফ গ্রোথ অফিসার আনা জামেনস্কায়া বলেন, ‘আমাদের ব্যবহারকারীদের প্রতিদিনের কার্যাদির ওপর নিজেদের নিয়ন্ত্রণ রাখা এবং পরিবর্তিত বাস্তবতার সাথে সাথে নিজেদের মানিয়ে নেয়া প্রয়োজন। আরো দক্ষভাবে একটি অ্যাপেই বার্তা ও প্রয়োজনীয় বিষয়গুলো মনে রাখার বিষয়টি ব্যবহারকারীদের জন্য এখন হবে আরো সহজ এবং এতে তাদের তথ্যও সুরক্ষিত থাকবে।’

বিশ্বজুড়েই সবাইকে কানেক্টেড রাখতে কাজ করে ভাইবার। এক্ষেত্রে ব্যবহারকারীর পরিচয় এবং তাদের অবস্থান বিবেচ্য নয়। সারাবিশ্বে  ব্যবহারকারীরা ওয়ান-অন-ওয়ান চ্যাট, ভিডিও কল এবং গ্রুপ মেসেজিং ফিচার ব্যবহারের সুবিধা উপভোগ করেন। এছাড়াও তারা তাদের পছন্দের ব্র্যান্ড এবং সেলেব্রেটিদের সাথে আলোচনা এবং তাদের সাম্প্রতিক কর্মকা- সম্পর্কে খোঁজ-খবর নিতে পারেন এ প্ল্যাটফর্মের মাধ্যমে। ভাইবার এর ব্যবহারকারীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করে, যেনো তারা কোনো সংশয় ছাড়াই তাদের অনুভূতিগুলো শেয়ার করতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাকুতেন ভাইবার
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT