মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন, পটভূমিতে বাংলাদেশের পতাকা ও সিল্কের পর্দা।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনুস।
প্রধান উপদেষ্টা বলেছেন, “এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি।”
প্রধান উপদেষ্টা আরো জানিয়েছেন, সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।
উল্লেখ্য যে, রাজধানীর উত্তরা দিয়াবাড়ির কাছে মাইলস্টোন কলেজের ভবনের উপর বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে স্কুলের অনেক শিক্ষার্থী আহত হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






