বাংলাদেশ

প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, রানওয়েতে জরুরি অবতরণ

প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, রানওয়েতে জরুরি অবতরণ

ছবি: সংগৃহীত

যশোর বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে।

সোমবার (৯ মার্চ) এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানিয়েছে, যশোর মতিউর রহমান বিমানঘাঁটি থেকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার সকালে নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়ন শুরু করে। কিছুক্ষণ পরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানটি রানওয়েতে জরুরি অবতরণ করে।

বিমানের পাইলট নিরাপদে আছেন এবং বিমান এর কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছে আইএসপিআর।

বিষয়:প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…