চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলফলক স্পর্শের ম্যাচে রিয়ালের প্রতিশোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

বেশ কিছুদিন আগেই স্প্যানিশ লা লিগার শিরোপার আশা ফিকে হয়ে গেছে। পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের অবস্থান এখন চারে। তবে রোববার রাতে রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে বিরল এক কীর্তি গড়েছে জিনেদিন জিদানের দল। লা লিগার ইতিহাসে প্রথম দল হিসেবে ৬০০০ গোলের মাইলফলক স্পর্শ করেছে লস ব্ল্যাঙ্কোসরা।

রেকর্ড গড়ার রাতে রিয়াল আগুনে পুড়েছে বেটিস। রোনালদোরা ৫-৩ গোলে নাটকীয়ভাবে হারায় রিয়াল বেটিসকে। এই ম্যাচের ৫৯ মিনিটে রিয়াল মাদ্রিদের হয়ে ৬০০০তম গোলটি করেন মার্কো আসেনসিও।

লা লিগার ইতিহাসে রিয়াল মাদ্রিদ প্রথম দল হিসেবে ৬০০০ গোলের অবিস্মরণীয় কীর্তি গড়লেও ইংলিশ প্রিমিয়ার লিগে এই রেকর্ড আছে আরও পাঁচ দলের। এভারটন, লিভারপুল, আর্সেনাল, অ্যাস্টন ভিলা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যেকেই ছয় হাজার গোলের মাইলফলক স্পর্শ করেছে।

ম্যাচের প্রথমার্ধে ২ গোল খেয়ে বেটিসের বিপক্ষে ফের হারের শঙ্কায় পড়েছিল রিয়ালই। শেষ পর্যন্ত তা বাস্তবে ফলেনি। দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর জয় তুলে নেয় জিদানের দল। সেই সঙ্গে লিগে প্রথম পর্বে বেটিসের বিপক্ষে পরাজয়ের মধুর প্রতিশোধও নেয়া হল তাদের।

প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ১১ মিনিটে গোল করে লিড এনে দেন মার্কো আসেনসিও। পিছিয়ে থাকার পর আক্রমণের ধার বাড়ায় বেটিস। সমতায় ফিরতেও বেগ পেতে হয়নি তাদের। ৩৩ মিনিটে হেডে দলকে সমতায় ফেরান আইসা মঁদি। ৩৭ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। এ সময় নিজেদের জালে নিজেই বল জড়ান নাচো।

মূর্তিকারিগর

Reneta

বিরতির পরপরই সমতায় ফেরে রিয়াল। ৫০ মিনিটে সার্জিও রামোসের দারুণ হেডে সমতা আসে। পরে আর পিছু ফিরে তাকাতে হয়নি তাদের। ৯ মিনিট পর নিজের জোড়া গোল করে দলকে এগিয়ে দেন আসেনসিও। ৬৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে জয়ের পথ প্রশস্ত করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে সবশেষ ৬ ম্যাচে ১০ গোল করলেন সিআর সেভেন।

ম্যাচের ৮৫ মিনিটে বেটিসের পক্ষে গোল করে খেলা জমিয়ে তোলেন সার্জিও লিওন। তবে শেষ হাসি হাসে রিয়ালই। যোগ করা সময়ে বল জালে পাঠিয়ে সব অনিশ্চয়তার ইতি টানেন করিম বেনজেমা।

দুই দলের মিলিয়ে ৮ গোলের রোমাঞ্চকর এই ম্যাচে রেফারিকে হলুদ কার্ডও দেখাতে হয়েছে সমান ৮ খেলোয়াড়কে। রিয়াল মাদ্রিদ ৫ আর রিয়াল বেটিস ৩।

লা লিগায় ২৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৪৬। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

জেলায় জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

জুলাই ১৪, ২০২৬

তরুণ উদ্যোক্তাদের সবধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬

ফ্রান্স-স্পেন সেমি: ফাইনালের খোঁজে ‘ইউরোপীয় আভিজাত্যের’ লড়াই

জুলাই ১৪, ২০২৬

কেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হলেই আলোচনায় আসে ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৪, ২০২৬

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT