চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলফলকের সামনে মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কিছুদিন আগেই ওয়ানডে সংস্করণে ১০০ উইকেট দখলের মাইলফলক স্পর্শ করা মোস্তাফিজুর রহমান এবার টি-টুয়েন্টিতে অপেক্ষায় আরেকটি একটি অর্জনে নাম লেখাতে। আর দুটি উইকেট পেলে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ফিফটি পূর্ণ করবেন এই বাঁহাতি পেসার।

টি-টুয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব। ৭২ ম্যাচে এ বাঁহাতি স্পিনার নিয়েছেন ৮৮ উইকেট। টি-টুয়েন্টি অধিনায়কের ধারেকাছে নেই কেউ। ৩০ ম্যাচে ৪৮ উইকেট নিয়ে সাকিবের পরে আছেন ফিজ।

দেশের হয়ে চল্লিশ কিংবা তার বেশি উইকেট পাওয়া অপর দুই বোলার হলেন আব্দুর রাজ্জাক (৩৪ ম্যাচে ৪৪ উইকেট) ও মাশরাফী বিন মোর্ত্তজা (৫৪ ম্যাচে ৪২ উইকেট)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

তবে আগের রাত থেকেই দফায় দফায় বৃষ্টির কারণে কিছুটা অনিশ্চয়তা আছে নির্ধারিত সময়ে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে। আশা জাগানিয়া ব্যাপার হল, বিকেলে থেমেছে বৃষ্টি। মেঘ সরে পরিষ্কার হতে শুরু করেছে মিরপুরের আকাশ। মাঠ থেকে তুলে ফেলা হয়েছে পিচ কাভারও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু, অংশ নিচ্ছেন শতাধিক দেশের প্রতিনিধিদল

জুলাই ৩, ২০২৬

ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দেয়— শুনে যা বললেন স্কালোনি

জুলাই ৩, ২০২৬

৩৬ শতাংশ শিক্ষার্থী কেন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন না?

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া পদক-২০২৬, আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT