মহেশখালিতে কয়লা-বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে মতবিনিময় সভা

কক্সবাজারের মহেশখালির ধলঘাটা মাতারবাড়িতে দেশের প্রথম কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও এর কাজ এগিয়ে নিতে প্রকল্প এলাকার সচেতন নাগরিকদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুধু মাতারবাড়ি ধলঘাটা নয় সরকারের উন্নয়ন প্রকল্প সমূহ যাতে যথাযথ বাস্তবায়ন হয় সে জন্য সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা প্রয়োজন বলে মত প্রকাশ করেন সভায় উপস্থিত অতিথিরা।
অধ্যক্ষ মাহবুব কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস, বিশেষ অতিথি ছিলেন জাপান দূতাবাসের প্রতিনিধি নুরুল ইসলাম, কক্সবাজার চেম্বারের সভাপতি রইছ উদ্দিন, অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






