চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই মৃত্যুর মিছিলের জন্য দায়ী কে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:১৭ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৮
সম্পাদকীয়
A A
সড়ক দুর্ঘটনা

ফাইল ছবি

‘সড়ক দুর্ঘটনা’ দেশে একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক সমীক্ষায় দেখা গেছে, ২০১৭ সালে ৪ হাজার ৯৭৯টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৯৭ জন নিহত ও ১৬ হাজার ১৯৩ জন আহত হয়েছেন। দেখা গেছে যে ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে মোট দুর্ঘটনা ১৫.৫ শতাংশ, নিহত ২২.২ শতাংশ, আহত ১.৮ শতাংশ বেড়েছে। আজ শনিবারও (১০ মার্চ) গাইবান্ধার পলাশবাড়িতে রডবোঝাই ট্রাক উল্টে ৮ জন এবং যাত্রীবাহী বাস ও পাওয়ারট্রলির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এছাড়াও যশোর, নাটোর ও কক্সবাজারের সড়কে নিহত হয়েছে আরো ৪ জন। সব মিলিয়ে আজই ১৫ জনের নিহত হবার খবর প্রকাশিত হয়েছে। এভাবে প্রতিদিন দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। বেপরোয়া গতিতে গাড়ি চালানো, বিপজ্জনক ওভারটেকিং, রাস্তাঘাটের নির্মাণ ত্রুটি এবং ফিটনেসবিহীন যানবাহন সড়ক দুর্ঘটনার কারণ বলে বিশেষজ্ঞরা ধারণা করে থাকেন। এছাড়া যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চলন্ত অবস্থায় মোবাইল বা হেডফোন ব্যবহার, মাদকসেবন করে যানবাহন চালানো, রাস্তায় ফুটপাত না থাকার কারণেও দুর্ঘটনা ঘটে। যেমন আজকে গাইবান্ধার পলাশবাড়িতে রডবোঝাই যে ট্রাক উল্টে গেছে, তার কারণ একজন অসতর্ক সাইকেল আরোহী। তাকে বাঁচাতে গিয়েই ওই দুঘর্টনা। আরেকটি বিষয় সড়ক দুঘর্টনার বিষয়ে আলোচনায় আসা দরকার বলে আমাদের মনে হয়েছে, তা হচ্ছে- মহাসড়কগুলোতে নানা গর্ত ও সেইসব গর্ত অমসৃণভাবে মেরামত। মহাসড়কের ওইসব সামান্য খুঁত ও মহাসড়কে চলা সাইকেল-ভ্যানসহ নানা ছোটো যানগুলোর কারণে হাইস্পিড যানবাহনগুলোর চালক ভারসাম্য হারিয়ে দুঘর্টনার কারণ হয়। দেশের যানচালকদের নানা অদক্ষতা-অশিক্ষাকে বহুদিন ধরে একতরফা দায়ী করা হলেও অন্যান্য বিষয়গুলোও আমাদের আলোচনায় আনা দরকার বলে আমরা মনে করি। মহাসড়কের আশেপাশে লোকালয়ে বাস করা জনগণের জন্য আলাদা সহায়ক সড়কসহ সড়ক-মহাসড়কে নিরাপত্তা বিষয়ে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিও জরুরি। আমাদের আশা: সব বিষয় মাথায় রেখে নিরাপদ সড়কের প্রত্যাশায় কাজ করবে যথাযথ কর্তৃপক্ষ, তাহলেই একেবারে বন্ধ না হলেও কমে আসবে সড়ক দুঘর্টনা। সড়ক-মহাসড়কে একটি মৃত্যুও চাই না।

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

‘আনিসুজ্জামান শুধু সাহিত্যের নয়, বিবেকেরও বাতিঘর’

পরবর্তী

টপকাতে হবে ২১৫ রানের পাহাড়

পরবর্তী

টপকাতে হবে ২১৫ রানের পাহাড়

ফারুক বলছেন, নির্বাচকরা স্বাধীন নন

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT