চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

তিব্বত সীমান্ত থেকে নেমে আসা আকস্মিক বন্যায় মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপালের বিভিন্ন এলাকা।

বন্যার ভয়াবহতা তুলে ধরে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এক নারী জানিয়েছেন, জীবন বাঁচাতে পারলেও পরিবারের কাছে এখন শুধু পরনের কাপড়টুকুই অবশিষ্ট আছে।

দীপিকা নামে ওই নারী জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি বাড়ির উঠানে থালা-বাসন ধুচ্ছিলেন। হঠাৎ কোনো সতর্কতা ছাড়াই ত্রিশূলী নদীর পানি ও কাদার প্রবল স্রোত নেমে আসে।

তিনি বলেন, বাইরে থাকায় দ্রুত পরিবারের সদস্যদের সতর্ক করতে পেরেছিলেন। এরপর সবাই বাড়ির ছাদে আশ্রয় নেন। কিন্তু এর মধ্যেই ত্রিশূলী নদীর পানির সঙ্গে বিপুল পরিমাণ কাদা ও ধ্বংসাবশেষ এসে তাদের বাড়ির নিচতলা পুরোপুরি ভরিয়ে দেয়।

দীপিকার ভাষায়, ‘আমরা নিজেদের বাঁচাতে পেরেছি, কিন্তু এখন আমাদের কাছে শুধু পরনের কাপড়টুকুই আছে। বাকি সবকিছু কয়েক ফুট কাদার নিচে চাপা পড়ে গেছে।’

বাড়ির উঠানে পান করার মতো এক ফোঁটা পানিও নেই বলে জানান তিনি। সেখানে থাকা পানির কলসটির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এক গ্লাস পানিও নেই। দেখুন, পানির কলসটি যেখানে ছিল, এখন সেখানে শুধু কাদা।’

বাড়ির ছাদ থেকে দেখা যায়, পুরো এলাকা যেন ধূসর কাদার সমুদ্রে পরিণত হয়েছে। কোথাও কাদার স্তরের ভেতর থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, কোথাও আবার দুইতলা কোনো ভবনের অংশ। বিশাল আকারের পাথরও বন্যার স্রোতে ভেসে এসে বিভিন্ন জায়গায় জমে আছে।

দীপিকার গ্রাম বিদুর নেপালের নুয়াকোট ও ধাদিং জেলার কয়েকটি গ্রামের মধ্যে অন্যতম, যেগুলো ভুটে কোশি নদীর আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যায় অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিকও রয়েছেন।

বিদুর গ্রামে কেউ প্রাণ হারিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, হঠাৎ প্রবল স্রোতে নদীর পানি ও কাদা ছুটে আসার সময় মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছেন।

বন্যায় নেপালের বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি দেশটির ছয়টি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

প্রাথমিকভাবে স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, নেপাল-তিব্বত সীমান্তের কাছে একটি অস্থিতিশীল পাহাড়ি শিলাস্তরে ধস নামার কারণে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। ওই স্থানটি তিব্বত-রাসুয়াগাধি সীমান্ত এলাকা থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পাহাড়ি শিলাধসের কারণে তিমুরে ভুটে কোশি নদীর পানি বেড়ে যায়। একই সময়ে নেপাল-তিব্বত সীমান্তবর্তী লেহেন্দে নদীর পানিও ফুলে ওঠে। পরে সেই পানি ভুটে কোশি হয়ে ত্রিশূলী নদীতে প্রবেশ করে ভয়াবহ বন্যার সৃষ্টি করে।

ট্যাগ: তিব্বত সীমান্তত্রিশূলী নদীভয়াবহ বন্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

পরবর্তী

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

পরবর্তী
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT