আন্তর্জাতিক

ভারতে সড়ক দুর্ঘটনায় বিধায়কের ছেলেসহ নিহত ৭

বিধায়কের ছেলেসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭, ধ্বংসস্তূপের মতো গাড়ি ও আহতরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় বিধায়কের ছেলেসহ ৭ জন নিহত, আহত ও ধ্বংসস্তূপের মতো গাড়ির ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতে সড়ক দুর্ঘটনায় মহারাষ্ট্রে বিধানসভার বিজেপি বিধায়কের (এমএলএ) ছেলেসহ মেডিকেল কলেজের ৭ শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার রাতে প্রদেশের সেলসুরা শহরের কাছে ওয়ারধায় পৌঁছলে তাদের বহনকারী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে ৪০ ফুট নিচে পানিতে পড়ে যায়। ঘটনাস্থলেই ৭ জন নিহত হন।

তারা সবাই সাওয়াঙ্গি মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাদের মধ্যে বিজেপি’র সংসদ সদস্য ভিজেয় রাহাঙ্গদালে’র ছেলে ছিলেন।

 

সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি

বিষয়:ভারত সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…