দীর্ঘতম সময় ব্রিটেনের শাসক থাকার রেকর্ড এখন রানী দ্বিতীয় এলিজাবেথের। আজকের দিনসহ মোট ৬৩ বছর ৭ মাস সময়কাল ক্ষমতায় থাকলেন রানী। এর মাধ্যমে তিনি তার দাদীর দাদী রানী ভিক্টোরিয়ার শাসনকালকে ছাড়িয়ে গেলেন।
৮৯ বছর বয়সী রানীর দিনটি কাটবে স্কটল্যান্ডে দাপ্তরিক কাজকর্মে। বিশেষ এই দিন ব্রিটিশ এমপিরা যেন রানীর প্রতি শ্রদ্ধা জানাতে পারেন, সে জন্য হাউজ অব কমন্সের কার্যক্রম আধাঘণ্টার জন্য স্থগিত রাখা হবে। টেমস নদীতে টাওয়ার ব্রিজ থেকে পার্লামেন্ট হাউজ পর্যন্ত শোভাযাত্রায় অংশ নেবে যাত্রীবাহী নৌকা ও ফেরি।






