চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহারাজা তোমারে সেলাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন, শিল্প সাহিত্য
A A

বাংলা ভাষার ছবিকে যিনি নিয়ে গেছেন অন্য এক উচ্চতায় তিনি কিংবদন্তী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তার সমগ্র কর্ম জীবনের স্বীকৃতি হিসেবে তিনি একাডেমি সম্মানসূচক পুরস্কার অস্কারও অর্জন করেছেন। যে কিংবদন্তিকে নিয়ে অনেকে নানা বইও রচনা করেছেন। এবার অমর একুশে বইমেলায় সত্যজিৎ রায়কে নিয়ে পাওয়া যাচ্ছে নতুন একটি বই। নাম ‘মহারাজা তোমারে সেলাম’।

সত্যজিৎ রায়ের পিতা সুকুমার রায় ও পিতামহ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী জন্মেছিলেন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে। তাই জন্মসূত্রে বাংলাদেশী এই মানুষটির মহৎ সৃষ্টিগুলো নিয়ে অনেকের জানার আগ্রহ। সেই জায়গা থেকেই সত্যজিৎ রায়ের চলচ্চিত্রকর্মের উপর গবেষণাগ্রন্থ ‘মহারাজা তোমারে সেলাম’ নামে বইটি লিখেছেন মুহাম্মাদ আলতামিশ নাবিল।

একুশে বইমেলা ২০১৯ এ বইটি প্রকাশিত হয়েছে কবি প্রকাশনী থেকে (সোহরাওয়ার্দী উদ্যান, স্টল নং ২১৪-২১৫)। বইটির মূল্য ১৫০ টাকা ও এর প্রচ্ছদ একেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। বইমেলার প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে বইটি। এছাড়াও পাওয়া যাচ্ছে রকমারী.কম সহ সকল দেশের প্রধান বইঘরগুলোতেও। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গে বইটির প্রকাশক অভিযান পাবলিশার্স।

বইট সম্পর্কে লেখক জানান, সত্যজিৎ রায়ের সাথে আমার পরিচয় ছোটবেলায় সেই ডিডি বাংলায় হীরক রাজার দেশে দেখার মাধ্যমে। গুপী-বাঘাকে ভূতের রাজার দেয়া বর-গুলো দিয়ে তারা যেমন মানুষকে মোহাবিষ্ট করে রাখতে পারতো, একজন চলচ্চিত্রকারের নিজেরও তেমন দর্শকদের মোহাবিষ্ট করার ক্ষমতা আছে। সত্যজিৎ রায়ের ক্ষেত্রে সেই মোহ তৈরির বিষয়টা অনেক বেশী তড়িৎ। ইতিহাস, সাহিত্য, রম্য, রোমাঞ্চ, ভ্রমন, ফ্যান্টাসি…! কি নেই সত্যজিৎ রায়ের ছবিগুলোতে। কিন্তু এইচডি, ব্লুরের ফাঁক গলে সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্রগুলো তরুণ প্রজন্মের কাছে কতদূর পৌঁছেছে তা নিয়ে আমার বিস্তর সন্দেহ আছে। বইটি লেখার মূখ্য উদ্দেশ্য, সত্যজিৎ রায়ের চলচ্চিত্ররস আস্বাদনের দিকগুলোকে এই নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

চলচ্চিত্র পরিচালকের বাইরে তিনি একজন লেখক, চিত্রনাট্যকার, সাহিত্যিক, সংগীত পরিচালক ও গীতিকার। তবে ‘মহারাজা তোমারে সেলাম’ বইটিতে মূলত সত্যজিতের চলচ্চিত্র পরিচালনার দিকটিকে ফোকাস করা হয়েছে বলে জানান লেখক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইমেলালিড বিনোদনসত্যজিৎ রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

জুলাই ১১, ২০২৬

বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি, আলোচনায় নবম পে-স্কেল

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, ব্যবস্থা নিচ্ছে চীন-জাপান

জুলাই ১১, ২০২৬

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT