চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারি আতঙ্ক নিয়েই ভারতের স্বাধীনতা দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২০
আন্তর্জাতিক
A A

বিশ্ব মহামারীর করোনাভাইরাসে আক্রান্ত শীর্ষ তিনটি দেশের মধ্যে তৃতীয় ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৫ হাজারের অধিক মানুষ। দিন দিন বাড়ছে ভাইরাসের প্রকোপ। বাড়ছে আতঙ্কও।

এই ভাইরাসের আতঙ্ক নিয়েই এবার ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করছে ভারত।

স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার স্বাস্থ্যবিধি মেনে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ভাষণের অনেকাংশই ছিলো করোনা পরিস্থিতি নিয়ে।

বক্তব্যে মোদি করোনাভাইরাস মহামারি রূপে দেখা দেওয়ার পর এর বিরুদ্ধে লড়াইয়ের অগ্রভাগে যে কোভিড যোদ্ধারা ছিলেন বা আছেন তাদের প্রণাম জানান।

নরেন্দ্র মোদি বলেন, আমরা এক অদ্ভুত সময়ের মধ্যেদিয়ে যাচ্ছি। এই মহামারির আতঙ্কেই আজ আমরা লালকেল্লার এই অনুষ্ঠানে কোনো শিশুকে দেখতে পাচ্ছি না। পুরো জাতির পক্ষ থেকে আমি সমস্ত করোনা যোদ্ধাদের তাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাতে চাই। স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসক এবং নার্সরা, প্রত্যেকে জাতির সেবায় অক্লান্ত পরিশ্রম করেছেন।

তিনি বলেন, এই করোনা পরিস্থিতিতে অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু মানুষ প্রাণ হারিয়েছেন, আমি জানি, ১৩০ কোটি ভারতীয়দের সংকল্পকে পাথেয় করে আমরা এই সংকটকে হারাবোই।

এসময় তিনি বলেন, বর্তমানে ভারতে তিনটি কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে কাজ চলছে, যা এখন বিভিন্ন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। একবার বিজ্ঞানীরা এবিষয়ে চূড়ান্ত ছাড়পত্র দিয়ে দিলেই আমরা এটি বিতরণের জন্য আমাদের রোডম্যাপ ঘোষণা করব।

বক্তব্যে প্রধানমন্ত্রী মোদি ভারতীয় সেনার সেই যোদ্ধাদের প্রতিও শ্রদ্ধা জানান যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন।

তিনি বলেন, আজ আমরা মুক্ত বায়ু নিতে পারছি, স্বাধীনভাবে সবকিছু করতে পারছি কারণ এর নেপথ্যে লক্ষাধিক মুক্তিযোদ্ধার আত্মবলিদান রয়েছে। বর্তমানেও আমাদের নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বা অন্যান্য সুরক্ষা বাহিনীর জন্যই আমরা নিশ্চিন্তে রয়েছি।

এই নিয়ে সপ্তমবার দিল্লির লালকেল্লা থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ট্যাগ: ভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ডিজলাইক’-এ সেরা ‘সড়ক টু’-এর ট্রেলার

পরবর্তী

ভারতবাসীর কাছে করোনা ভ্যাকসিন পৌঁছানোর রূপরেখা প্রস্তুত: মোদি

পরবর্তী
মোদি

ভারতবাসীর কাছে করোনা ভ্যাকসিন পৌঁছানোর রূপরেখা প্রস্তুত: মোদি

জিয়া আমাকে মন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল: রাষ্ট্রপতি

সর্বশেষ

বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT