বিনোদন

মহানায়িকার ৮৫তম জন্মদিন

মহানায়িকার ৮৫তম জন্মদিন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৮৫তম জন্মদিন আজ। ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনার গোপালপুরে হেমসাগর লেনে মহানায়িকার জন্ম।

হেডমাস্টার বাবা করুণাময় দাশগুপ্ত আর মা ইন্দিরা দেবীর পঞ্চম সন্তান তিনি। স্বপ্নের নায়িকা সুচিত্রার আসল নাম রমা দাশগুপ্ত। বাবা ডাকতেন ‘কৃষ্ণা’ নামে।

পড়াশুনা করেছেন পাবনারই দু’টো স্কুলে। সাংস্কৃতিক আবহেই বেড়ে ওঠেছেন তিনি। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি তীব্র আকর্ষণ ছিল তার।

ত্রিশ বছরেরও বেশি সময় ধরে নিজেকে লোকচক্ষুর অন্তরালে রাখার পর ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেলভিউ হাসপাতালে পরলোকগমন করেন এই মহানায়িকা।

মহানায়িকার জন্মদিন উপলক্ষে পাবনায় শুরু হয়েছে ৫ দিনের ‘সুচিত্রা সেন চলচ্চিত্র উৎস’ ২০১৬।

বিষয়:সুচিত্রা সেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…