চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাকালের মহানায়িকা সুচিত্রা সেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

বাংলা ভাষাভাসি মানুষের প্রখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের জন্মদিন আজ। ১৯৩১ সালের বাংলাদেশের পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে করুণাময় দাশগুপ্ত আর ইন্দিরা দাশগুপ্তের ঘর আলোকিত করে জন্ম নেয় ফুটফুটে মেয়ে রমা দাশগুপ্ত।

পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় কন্যা সন্তান হলেও রমার জন্মে খুশিতে পুরো এলাকার মানুষকে মিষ্টিমুখ করিয়েছিলেন  স্কুল শিক্ষক করুণাময়।

রমার  শৈশব-কৈশোরের অনেকটা সময় কেটেছে  পাবনায়। শিক্ষানুরাগী পরিবারের মেয়ে রমা পাবনার মহাখালী পাঠশালার পাঠ শেষ করে পা দেন পাবনা গার্লস স্কুলে, দশম শ্রেণি পর্যন্ত সেখানেই। এরপর ১৯৪৭ এর কথা  দেশভাগ আর দাঙ্গার শিকার হয়ে  রমার পরিবার পাড়ি জমায় কলকাতায়। ওই বছরেই কলকাতায় থিতু হওয়া ঢাকার আরেক হিন্দু পরিবারের ছেলে দিবানাথ সেনের সঙ্গে বিয়ে হয় রমার। নামের শেষে স্বামীর উপাধি যোগ করে তিনি হয়ে যান রমা সেন।

বিয়ের পর দিবানাথের মামা বিমল রায় খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। ভাগ্নেবধূ রমাকে তিনিই নিয়ে আসেন রূপালী পর্দায়। ভারত চিনতে তিনি কোনো ভুল করেননি, তার প্রমাণ পরের ২৫ বছর ভারতবর্ষের মানুষ পেয়েছে। শ্বশুরের আগ্রহ আর স্বামীর উৎসাহে রূপালী জগতে নাম লেখান রমা হয়ে যান সুচিত্রা সেন।

সুচিত্রা সেনের চলচ্চিত্রে শুরুটা ১৯৫২ সালে ‘শেষ কোথায়’ ছবিটি যদিও চলচ্চিত্রটি আলোর মুখ  দেখেনি। পরের বছর উত্তম কুমারের সঙ্গে জুটিবদ্ধ চলচ্চিত্র ‘সাড়ে চুয়াত্তর’ হয় সুপারহিট।

১৯৫৫ সালে বিমল রায়ের পরিচালনায় হিন্দি ‘দেবদাস’ ছবিতে দীলিপ কুমারের বিপরীতে অভিনয়ের সুযোগ পান সুচিত্রা। পার্বতী’ চরিত্রে তার অভিনয়ে বিমোহিত হয় দর্শক। এ ছবি তাঁকে এনে দিয়েছিল  জাতীয় পুরস্কার।

Reneta

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সুচিত্রাকে। একে একে অভিনয় করেন শাপমোচন, সাগরিকা, পথে হলো দেরি, দীপ জ্বেলে যাই, সবার উপরে, সাত পাকে বাঁধা, দত্তা, গৃহদাহ, রাজলক্ষ্মী-শ্রীকান্তর মতো সুপারহিট সব ছবি। ক্যারিয়ারে এসে হিন্দি চলচ্চিত্র ‘আঁধি‘তে রাজনৈতিক দলের নেতা হিসেবে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান সুচিত্রা।

‘সাত পাকে বাঁধা’ ছবিতে অভিনয়ের জন্য ১৯৬৩ সালে মস্কো ফিল্ম ফেস্টিভালে’সেরা অভিনেত্রীর সম্মান পান সুচিত্রা। ভারতীয় কোনো অভিনেত্রীর জন্য সেটিই ছিল বড় মাপের প্রথম আন্তর্জাতিক পুরস্কার। তিনি ১৯৭২ সালে  ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। এপর ২০১২ সালে পান পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পুরস্কার বঙ্গবিভূষণ পেয়েছেন সুচিত্রা। দুই যুগের চলচ্চিত্র ক্যারিয়ারে বাংলা ও হিন্দি মিলিয়ে ৬০টির বেশি ছবিতে অভিনয় করেছেন  তিনি।

হঠাৎ করেই বাংলা সুপারহিট নায়িকা ঠিক কোন অভিমানে ১৯৭৮ থেকে ২০১৪-প্রায় তিনটি যুগে নিজেকে আড়াল করে রেখেছিলেন। সুচিত্রা নিজেকে আড়াল করে  রাখা হয়তো অজানাই থেকে যাবে প্রজন্মে ছড়িয়ে থাকা অগণিত ভক্তদের।

এ নিয়ে জল্পনা যতোই হোক অভিনয় জীবনের পুরোটা সময় জনপ্রিয়তার শীর্ষে থাকা মানুষটি ছিলেন তার নিজের এবং পরের দুটি প্রজন্মের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কিন্তু নিজের পারিবারিক ও অন্তরালের জীবন নিয়ে কঠোর গোপনীয়তা শুধু তিনি নন  তাঁর মেয়ে চিত্রনায়িকা মুনমুন সেন, তার দুই নাতনি নায়িকা রিয়া ও রাইমা সেনও কখনো মুখ খোলেননি এ ব্যাপারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন্মদিনমহাকালমহানায়িকালিড বিনোদনসুচিত্রা সেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬

সমন্বিত উদ্যোগ ছাড়া উপকূলীয় সহনশীলতা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

ঢাকার সিনেমার ৭০ বছর পূর্তি, চ্যানেল আইয়ে পোস্টার প্রদর্শনী

আগস্ট ২, ২০২৬

জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা, রেস্তোরাঁয় খাবারের দাম চড়া

আগস্ট ২, ২০২৬

সুড়ঙ্গ–দাগি’র পর বড়পর্দায় আবারও নিশো-তমা জুটি

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT