অপরাধ

মহাখালীতে ছুরিকাঘাতে এক কিশোর নিহত

একটি হাতে ধারালো ছুরি দিয়ে রক্তাক্ত আঘাতের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে আরিফ নামের এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে মহাখালী কাঁচাবাজারের সামনে আরিফসহ তিনজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। আহত হাসান ও সোহাগ ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন।

নিহত আরিফ মহাখালীর সাততলা বস্তিতে থাকতো বলে জানায় তার বন্ধুরা।

বিষয়:কিশোর নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…