চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মস্কো উৎসবে দেখানো হলো ‘শনিবার বিকেল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমোদন না পেলেও ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হলো মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘শনিবার বিকেল’। ২৪ এপ্রিল উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছে ছবিটি।

প্রথমবার বড় পর্দায় ছবিটি প্রদর্শিত হওয়ার পরে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘শনিবার বিকেলের ফার্স্ট স্ক্রিনিং এর পর খুবই খুশি এবং আবেগআপ্লুত। এত ভালোবাসার জন্য মস্কোর দর্শকদের ধন্যবাদ। আমরা আপনাদের নীরবতা, চোখের পানি এবং হাত তালি ভুলবো না কখনো। সাথে নিয়ে দেশে ফিরব।’

Banglabid

ফারুকী, নুসরাত ইমরোজ তিশা ও জাহিদ হাসান মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত আছেন। ফারুকী জানিয়েছেন, ২৫ তারিখ ক্লোজিং সেরেমনিতে অংশ নিবেন তারা। এরপর দেশে ফিরে আসবেন।

১৮ এপ্রিল পর্দা উঠেছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসবের মূল পুরষ্কার ‘গোল্ডেন সেইন্ট জর্জ’-এর জন্য লড়েছে মোট ১৩টি ছবি। এর মধ্যে নির্বাচিত হয়েছে পাঁচটি ছবি। এরমধ্যে জার্মানি এবং রাশিয়ার কো প্রোডাকশন এ তৈরি বাংলাদেশের মোস্তফা সরওয়ার ফারুকীর ফারুকীর ‘শনিবার বিকেল’ ছাড়া রয়েছে ইরানের নির্মাতা রাসৌল সাদ্রামেলির ‘মাই সেকেন্ড ইয়ার ইন কলেজ’, ফ্রান্সের এলিস ওতজেনবারগার এর ‘মাই পোলিশ হানিমুন’, জার্মানি-লাটভিয়ার কো প্রোডাকশন এ তৈরি নির্মাতা ডেভিস সিমানিস এর ‘দ্য মুভার’, এবং চিনের নির্মাতা ঝ্যাং চি এর ‘ইকো’।

Reneta

ডকুমেন্টারি কম্পিটিশনে উল্লেখযোগ্য কিছু প্রতিযোগী হলো রাশিয়া/আমেরিকা কো প্রোডাকশনের ওলগা ভফ নির্মিত ‘বিজি ইনসাইড’, আমেরিকান নির্মাতা গেব পলস্কি এর ‘ইন সার্চ অব গ্রেটনেস’ এবং ডেনমার্কের নির্মাতা কার্ল অলসনের ‘প্যাট্রিমোনিয়াম।’

উৎসবে অ্যান্থনি ও জো রুশোর ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ এর স্পেশাল স্ক্রিনিং এর আয়োজন করা হয়েছে। ২৩ এপ্রিল, সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তির একদিন আগে এই বিশেষ শো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাত ইমরোজ তিশামোস্তফা সরয়ার ফারকীলিড বিনোদনশনিবার বিকেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়েও মধুমতি মডেল টাউন অবৈধ

পরবর্তী

লাল সাগরে নীল ঢেউ তুলে শিরোপার কাছে ম্যানসিটি

পরবর্তী

লাল সাগরে নীল ঢেউ তুলে শিরোপার কাছে ম্যানসিটি

ফাইল ছবি

জঙ্গিবাদ এখন বিশ্বব্যাপী সমস্যা: প্রধানমন্ত্রী

সর্বশেষ

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT