চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ আবিষ্কার করলাম আমি অনেকের আক্রমণের লক্ষ্যবস্তু: মোস্তফা সরায়ার ফারুকী

‘কঠিন সময়ে ব্যক্তিগত আঘাত, তিশা-ইলহামের সমর্থনে টিকে ছিলেন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

আওয়ামী লীগের পতনের পর অন্তবর্তীকালী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ২০২৪ সালের ১০ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেছিলেন মোস্তফা সরায়ার ফারুকী। সেই সময়টিকে ‘কঠিন সময়’ উল্লেখ করে এমন বড় দায়িত্ব গ্রহণ করে তীব্র সমালোচনা ও ব্যক্তিগত আক্রমণের মুখে পড়ার অভিজ্ঞতা তুলে ধরেন ‘টেলিভিশন’ সিনেমার নির্মাতা ফারুকী।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ত্রী নুসরাত ইমরোজ তিশা ও কন্যা ইলহামের সঙ্গে দুটি ছবি পোস্ট এক আবেগঘন স্ট্যাট্যাসে ফারুকী লেখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন আক্রমণ একপর্যায়ে আমার পরিবার পর্যন্ত গড়ায়।

জনপ্রিয় নির্মাতা ফারুকী জানান, তবুও স্ত্রী তিশা ও কন্যা ইলহামের সমর্থনেই তিনি নিজেকে সামলে কাজ চালিয়ে গেছেন। ১৪ মাসের কর্মকাণ্ডের হাইলাইটস শিগগিরই প্রকাশ করবেন জানিয়ে ফারুকী বলেন, যা করতে পেরেছেন তার কৃতিত্ব সহকর্মীদের, আর যা পারেননি তার দায় নিজের।

Banglabid

মোস্তফা সরায়ার ফারুকী বলেন, ‘একটা কঠিন সময়ে দায়িত্ব নিতে এসে হঠাৎ করেই আমি আবিষ্কার করলাম আমি অনেকের আক্রমণের লক্ষ্যবস্তু। এই আক্রমণ একপর্যায়ে সকল ভব‍্যতার সীমা (শালীন আচারণ) পার হয়ে আমার পরিবারের উপর এসে পড়লো। আমার স্ত্রী-কন‍্যা কেউই বাদ পড়লো না। এক সময় অপরাধবোধে ভুগতে শুরু করলাম নিজের পরিবারকে এই বিপজ্জনক পরিস্থিতিতে ফেলায়।’

‘সেই সময় তিশা এবং ইলহাম আমাকে টেনে না তুললে কাজ করা অনেক দূরের কথা, সুস্থ থাকতে পারতাম কিনা সন্দেহ। আই লাভ ইউ টু।’

ফারুকী তার পোস্টে লেখেন, ‘আগেই বলেছি আমরা কঠিন সময়ে দায়িত্ব নিয়েছি। কতটা কঠিন সেটা বাইরে থেকে সত্যিই বোঝা অসম্ভব। সে সব আলাপ আরেকদিন করা যাবে। আজকে আরেকটা পোস্টে শেয়ার করবো আমাদের মন্ত্রণালয়ের ১৪ মাসের কাজের হাইলাইটস।’

Reneta

‘আমরা অনেক কিছুই হয়তো করতে পারিনি। কিন্তু হলফ করে বলতে পারি একটা মুহূর্তও নষ্ট করিনি। শারীরিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে শরীরে যতক্ষণ কুলায় কাজ করেছি। সবসময় মাথায় রেখেছি শত শত শহীদ, গুমের শিকার পরিবার, হাজার হাজার আহত মানুষের কথা।’

”চেষ্টা করেছি সীমিত সময়ের সর্বোচ্চ ব‍্যবহার করতে। যা যা করতে পেরেছি তার কৃতিত্ব শত শত মানুষের, আমার সহকর্মীদের। আর যা যা পারিনি, সেসব আমার সীমাবদ্ধতা। কাজের সময় হয়তো কখনো কখনো মেজাজ হারিয়ে কারো সঙ্গে রাগ করেছি। তাদের সবার কাছেই ক্ষমাপ্রার্থী। আমাদের বাংলাদেশটা বহু ঝড় পার হয়ে এখানে এসেছে। গণতান্ত্রিক সরকারের হাত ধরে দেশটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ।”

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে সারাদেশে বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। এরপর সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন নতুন কেউ।

ফারুকী সেই প্রসঙ্গে বলেন, ‘আমার পরে যিনি আসবেন তার উদ্দেশ্যে ‘নোট টু সাকসেসর’ তৈরি করছি। তার হাতে সেটা তুলে দিবো যাতে কাজ করতে গিয়ে আমার কী কী ধারনা হয়েছে সেটা তাকে জানাতে পারি। তার সকল প্রয়োজনে তিনি আমাকে পাবেন। সবাই মিলেই বাংলাদেশ। এবং সবার আগে বাংলাদেশ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাত ইমরোজ তিশামোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনসংস্কৃতি মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT