আন্তর্জাতিক

মসজিদে হামলায় আবারো রক্তাক্ত সিরিয়া, নিহত ১৫

মসজিদে হামলায় আবারো রক্তাক্ত সিরিয়া, নিহত ১৫

নতুন করে হামলায় আবারও রক্তাক্ত হলো সিরিয়ার আলেপ্পো নগরী। একটি মসজিদে বিদ্রোহীদের গোলাবর্ষণে ১৫ জনের মৃত্যু হয়েছে।

এই হামলার পর রাজধানী দামেস্কসহ কয়েকটি অঞ্চলে সাময়িক অস্ত্রবিরতি ঘোষণা করেছে সিরীয় সেনাবাহিনী।

সরকার এবং বিদ্রোহীদের সংঘাতে আবারও পুড়ছে সিরিয়ার গুরুত্বপূর্ণ আলেপ্পো শহর। সরকারের বিমান হামলায় আল কুদ্স হাসপাতালে ৫০ জনের মৃত্যুর পর এবার হামলা হলো মসজিদে।

শুক্রবার সরকার নিয়ন্ত্রিত আলেপ্পোর বাব আল-ফারাজ মসজিদ থেকে মুসল্লিরা নামাজ শেষে বেরিয়ে আসার সময় গোলাবর্ষণ করে বিদ্রোহীরা।

বিদ্রোহী হামলার জবাবে সিরীয় বিমান পূর্ব আলেপ্পোয় ব্যাপক হামলা চালিয়েছে। সেখানেও ঘটেছে হতাহতের ঘটনা।মসজিদে হামলায় আবারো রক্তাক্ত সিরিয়া, নিহত ১৫

এরই মধ্যে সিরিয়ার সেনাবাহিনী রাজধানী দামেস্ক ও কাছাকাছি ঘোটা অঞ্চলে ২৪ ঘণ্টার সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা করেছে। লাটাকিয়া প্রদেশের উত্তরে ঘোষণা করা হয়েছে ৭২ ঘণ্টার অস্ত্রবিরতি। বাংলাদেশ সময় ভোর ৪টা থেকে অস্ত্রবিরতি কার্যকর হয়েছে। মসজিদে হামলায় আবারো রক্তাক্ত সিরিয়া, নিহত ১৫

তবে অস্ত্রবিরতির এই তালিকায় আলেপ্পো শহরের নাম নেই। গত এক সপ্তাহে আলেপ্পোতে সরকার এবং বিদ্রোহীদের ভয়াবহ সংঘর্ষে দুশ’রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

বিষয়:সিরিয়া সিরিয়া যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…