চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসজিদে বিস্ফোরণ: বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ

রুমন রেজারুমন রেজা
১২:৫০ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A
মসজিদে বিস্ফোরণ

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটনায় গ্রেপ্তার হওয়া বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি।

বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টদের কোনো প্রকার অবহেলা ছিল কিনা তা উদঘাটন করার চেষ্টা করছে সিআইডি।

রোববার সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানান, তল্লা বায়তুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ ঘটনায় ফতুল্লা জোনের বিদ্যুৎ বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের আওতায় নেয়া হয়েছে।

এছাড়া তিতাসের আটজন কর্মকর্তা-কর্মচারীকে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে। অবহেলার বিষয়টি উদঘাটন করার চেষ্টা অব্যাহত আছে।

অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন আরো বলেন, মসজিদে বিস্ফোরণ একটি জাতীয় ইস্যু হয়ে গেছে। গুরুত্বের সাথে এই তদন্ত কাজ চলছে। এলাকায় বাড়ি ঘর নির্মাণকারী এবং মসজিদের সাথে সংশ্লিষ্টদেরও পর্যায় ক্রমে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।

যাদের অবহেলায় ঘটনা ঘটেছে তাদের সকলকেই আইনের আওতায় নেয়া হবে বলে তিনি জানান।

Reneta

গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় দগ্ধদের মধ্যে ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩২ জনের মৃত্যু হয়েছে। একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তবে বাকি মুসল্লিদের অবস্থা আশঙ্কাজনক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জিজ্ঞাসাবাদনারায়ণগঞ্জমসজিদে বিস্ফোরণসিআইডি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বাকি ২৪ দিন: মেসি-রোনালদোসহ যাদের উপর নজর থাকবে

মে ১৮, ২০২৬

ঢাবিতে সেমিনার, নবনিযুক্ত ওষুধ প্রশাসন মহাপরিচালককে সংবর্ধনা

মে ১৮, ২০২৬

অ্যাটকোর অনাপত্তিপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার

মে ১৮, ২০২৬

ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়েছে যুক্তরাষ্ট্র

মে ১৮, ২০২৬

মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার আমন্ত্রণ

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT