চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মর্মান্তিক দুর্ঘটনায় ভারতীয় অভিনেত্রীসহ ৩ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ২১, মার্চ ২০২২
বিনোদন
A A
দুর্ঘটনায় আহত নারী ও গাড়ির ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতীয় দক্ষিণী অভিনেত্রী গায়ত্রী। যার প্রকৃত নাম ডলি ডি ক্রুজ। এমনটাই জানিয়েছে হিন্দুস্তান টাইমস সহ বেশকিছু ভারতীয় সংবাদ মাধ্যম।

সূত্রের খবর, পার্টি থেকে গাড়ি করে ফিরছিলেন ডলি। বাড়ি ফেরার পথে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখোমুখি হন তিনি। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান মাত্র ২৬ বছর বয়সি এই অভিনেত্রী।

দুর্ঘটনার তদন্তে নেমেছে হায়দরাবাদ পুলিশ। তারা জানিয়েছে, শুক্রবার অনেক রাত পর্যন্ত হোলির পার্টিতে ছিলেন ডলি। সেখান থেকেই মধ্যরাতে এক বন্ধুর সঙ্গে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তার বন্ধুটির নাম রাঠোড়। জানা গেছে গাড়ির চালকের আসনেই ছিলেন বন্ধুটি ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে। সেখান থেকে ফুটপাথে ছিটকে গিয়ে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। কেউ কিছু বুঝে উঠতে পারার আগেই ঘটনাস্থলেই প্রাণ হারান ডলি।

তবে তার বন্ধু রাঠোড় তখনও বেঁচে ছিলেন। তাকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ডলি ও তার বন্ধু ছাড়াও এই দুর্ঘটনায় প্রাণ হারান আরেক নারী। গাড়ির নিচ থেকে অজ্ঞাতনামা সেই নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাদের অনুমান, নারীটি সাধারণ পথচারী ছিলেন।

সড়ক দুর্ঘটনায় ডলির এই মৃত্যু পরিবার থেকে শুরু করে বন্ধুমহল কেউ মেনে নিতে পারছেন না। অভিনেত্রীর এই অকাল প্রয়াণে বিধ্বস্ত তার অনুরাগীরা।

ট্যাগ: অভিনয়অভিনেত্রীতেলেগুদুর্ঘটনাসড়ক দুর্ঘটনাসংবাদসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাইখ সিরাজসহ আট গুণীজনের হাতে পল্লীবন্ধু পদক

পরবর্তী

করোনায় আরেকটি মৃত্যুহীন দিন

পরবর্তী
বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরেকটি মৃত্যুহীন দিন

বাংলাদেশ-আমেরিকা সম্পর্কের উন্নয়ন বিষয়ক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-আমেরিকা বন্ধুত্ব আরও মজবুত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT