চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরিনহোর এক বছর কারাদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

মাথা পেতে দুই বছরের জেল ও ১৯ মিলিয়ন ইউরো জরিমানা মেনে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসি আরও আগেই পার করে এসেছেন জেল-জরিমানা পর্ব। তদন্ত চলছে জাভি আলোনসোকে নিয়েও। এসব বড় বড় নামের সঙ্গে যোগ হল আরেকটি, মেসি-রোনালদোদের দলে যোগ দিলেন হোসে মরিনহো!

কর ফাঁকির মামলায় মরিনহোকে ১২ মাসের কারাদণ্ড দিয়েছেন স্পেনের আদালত। সঙ্গে ২.২ মিলিয়ন ইউরো জরিমানাও গুনতে হচ্ছে রিয়াল মাদ্রিদের সাবেক কোচকে।

২০১০ থেকে ২০১৩ সালের মাঝামাঝি সময় পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন মরিনহো। তার বিরুদ্ধে অভিযোগ ২০১১ ও ২০১২ সালে ৩.৩ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন বর্তমানে ৫৬ বছর বয়সী এ কোচ। তবে অভিযোগটি কোনো কৌসুলির দ্বারা আসেনি। ফুটবলের গোমড় ফাঁস করতে ওস্তাদ ‘ফুটবল লিকস’ ২০১৬ সালে জানায় কর ফাঁকির মামলায় পাপী মরিনহো!

যদিও তখনই বিবৃতি দিয়ে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছিলেন স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’। চক্রান্তের শিকার হয়েছেন বলে অভিযোগ উড়িয়েও দিয়েছিলেন মরিনহো।

গত বছর সেই মরিনহোর বিরুদ্ধে মামলা দাঁড় করান স্পেনের কৌসুলিরা। এক বছর তদন্ত চলার পর মঙ্গলবার এলো কারাদণ্ডের রায়।

কারাদণ্ড পেলেও অবশ্য জেলে যেতে হচ্ছে না মরিনহোকে। কারণ, স্পেনের আইন অনুযায়ী ফৌজদারী মামলা ব্যতীত প্রথমবার দুই বছর বা তার কম সময় কারাদণ্ড পেলে জেলে যেতে হয় না অপরাধীকে। একই কারণে দুই বছর কারাদণ্ড পেয়েও এখনো খেলা চালিয়ে যেতে পারছেন মেসি-রোনালদো!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসহোসে মরিনহো
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না ৩৬ শতাংশ শিক্ষার্থী, কারণ কী?

জুলাই ৩, ২০২৬

সরকার উন্নয়নে বৈষম্য করলে কঠোর প্রতিবাদ করা হবে: জামায়াত আমির

জুলাই ৩, ২০২৬

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

জুলাই ৩, ২০২৬

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬

দেখা মিলল শেষ ষোলোর ১২ প্রতিপক্ষের

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT