চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্থর উইকেটে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ২৩, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ২৫৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছে তামিম ইকবালের দল।

মন্থর উইকেটে বাংলাদেশ শুরুতে রান তুলেছে ধীরগতিতে। সময়ের সঙ্গে চিত্রটা খুব একটা বদলায়নি। ডেথ ওভারে আরেকটু আগ্রাসী ব্যাটিং করতে পারলে সংগ্রহ আরেকটু বড় হতেও পারত।

আফিফ হোসেন ধ্রুব ২৩ বলে ২৭ ও সাইফউদ্দিন ৯ বলে ১৩ রানে অপরাজিত থেকে বাংলাদেশের ইনিংস শেষ করেন।

স্বাগতিকদের লড়াইয়ের পুঁজি পাওয়ার পেছনে বড় অবদান মুশফিকুর রহিমের। ৮৭ বলে ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন মি. ডিপেন্ডেবল। সেঞ্চুরির দারুণ সুযোগ হাতছাড়া করেন মুশফিক। রিভার্স সুইপ খেলতে গিয়ে উইকেট বিসর্জন দেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

শুরুর ৫০ রানে পৌঁছাতে বাংলাদেশের লেগেছে ১৩.৫ ওভার। শুরুতেই লিটন দাস (০) সাজঘরে ফেরায় বাংলাদেশ করতে পারেনি সাবলীল ব্যাটিং। তামিম ইকবাল একপ্রান্ত আগলে রাখলেও বেশিক্ষণ টিকতে পারেননি তিন নম্বর ব্যাটিং পজিশনে ফেরা সাকিব আল হাসান। ৩৪ বলে ১৫ রান করে বিলিয়ে আসেন উইকেট।

দলীয় ৯৯ রানে ফিফটি করে ফেরেন তামিম (৫২)। মিঠুন (০) নেমেই আউট হয়ে যান। জোড়া ধাক্কার পর মুশফিক-মাহমুদউল্লাহ মিলে বাংলাদেশকে পথ দেখান। তাদের পঞ্চম উইকেট জুটির ১০৯ রানে হালে পানি পায় টিম টাইগার্স।

Reneta

৫৪ রান করে মাহমুদউল্লাহ যখন আউট হন, তখন রান বাড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। শেষ অবধি আফিফ-সাইফ ‍জুটিতে আড়াইশ পেরোয় সংগ্রহ।

লঙ্কান স্পিনার ধনঞ্জয়া ডি সিলভা ১০ ওভারে ৪৫ রানে নিয়েছেন ৩ উইকেট। দুশমন্থ চামিরা, গুনাথিলাকা ও সান্দাকান নিয়েছেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেমুশফিকমোস্তাফিজমোস্তাফিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT