বলিউডের কিং খান শাহরুখ খান এবার ভক্তদের জীবনে ভালো থাকার মন্ত্র শিখিয়ে দিচ্ছেন। কিং খানের দাবি, জীবনে যখন যা ইচ্ছে সেটাই করুন। তা হলে পরে আপসোস থাকবে না। আর সেটাই হবে আপনার ভালো থাকার মন্ত্র।
ক্যারিয়ারের শুরুতে একসঙ্গে অনেক ছবির শুটিং করতেন শাহরুখ। সেরা নায়কদের তালিকায় আসার পর তাকে নিয়ে কোটি কোটি টাকার বাজি ধরা হতো। কিন্তু গত তিন-চার বছরে হিসেবটা একটু বদলেছে। শাহরুখের কথায়,‘পায়ে ব্যাথার পর বছরে একটা কাজ করছি। কিন্তু কোথাও যেনো মনে হত, অভিনেতা হিসেবে আনন্দে থাকতে পারছি না। কারণ কাজের মধ্যেই আমি ভালো থাকার চেষ্টা করি।
তাই অনেক দিন পর ‘দিলওয়ালের’ মতো একটা ছবিতে কাজ করে খুব ভালো লাগছে। আমি ঠিক করেছি যখন যেটা ইচ্ছে, সেটাই করবো। তাই এখন আমি ফ্যামিলি এন্টারটেনার।
‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো ছবি শাহরুখের বরাবরের পছন্দের। পরিচালক রোহিত শেঠির ‘দিলওয়ালে’ এমন ভাবে তৈরি করেছেন যা দেখলে পরিবারের সকলে একসঙ্গে মজা করতে পারবেন। সব মিলিয়ে জীবনে ভাল থাকতে গেলে শাহরুখের দেওয়া এই তথ্যটা একবার ট্রাই করেই দেখতে পারে তার ভক্তরা।







