চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রীকে নিয়ে সালিসিতে বসবে ক্রিকেট অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড

সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড

বাংলাদেশসহ অ্যাশেজ সিরিজে ক্রিকেটারদের অংশ নেওয়াতে ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সংবাদ সম্মেলন ডেকে সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়ে দিয়েছেন, এক সপ্তাহের ভেতর সমঝোতা না হলে মন্ত্রীর সঙ্গে আলোচনা করে ক্রিকেটারদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

‘আমরা আজকে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। আশা করছি সামনের সপ্তায় একটা সমাধানে পৌঁছানো যাবে।’ সংবাদ সম্মেলনে বলেন সাদারল্যান্ড।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে নতুন আরেকটি প্রস্তাব দেয়া হয়েছে। সাদারল্যান্ড বলছেন, ‘আমরা মনে করি এই প্রস্তাব সম্পূর্ণ নিরপেক্ষ।’

Banglabid

বোর্ডের কাছ থেকে বাৎসরিক আয়ের নির্দিষ্ট পরিমাণ একটি লভ্যাংশ দাবি করছেন স্মিথ-ওয়ার্নাররা। তাতে বোর্ডের আয় কিছুটা কমে যাবে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বলছে তৃণমূল ক্রিকেটে বিনিয়োগ বাড়াতে তাদের এই অবস্থান।

অস্ট্রেলিয়া দীর্ঘদিন পর বাংলাদেশ সফর করতে আসবে। এর আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে তারা সফর বাতিল করেছিল। এবার না আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে। অস্ট্রেলিয়ান বোর্ড সফরটি করতে বদ্ধপরিকর। তারা নানাভাবে চেষ্টা করছে বিসিবিকে দেয়া কথা রাখতে। এজন্য নতুন একটি পরিকল্পনার কথাও জানিয়েছেন সাদারল্যান্ড, ‘চলমান সমস্যা না মিটলে বাংলাদেশ সফর করাতে ক্রিকেটারদের সঙ্গে স্বল্প মেয়াদে একটি চুক্তি করতে চাই আমরা। সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হবে। তখন আবার নতুন করে আলোচনা হতে পারে।’

ক্রিকেটাররা এই শর্তে রাজি না হলে ‘স্বাধীন সালিসি’তে বসা হবে বলে জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এজন্য ক্রীড়ামন্ত্রী গ্রেগ হান্টের সঙ্গে কথা বলা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল ও কলেজ স্থাপন করা হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ আবারো বিছিন্ন

পরবর্তী

রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ আবারো বিছিন্ন

পাকিস্তান-ধর্ষণ

ধর্ষণে অভিযুক্ত ভাইয়ের শাস্তি হিসেবে পাকিস্তানে বোনকে ধর্ষণ

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৯, ২০২৬

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT