মন্ত্রিপরিষদ পুনর্বিন্যাস

নতুন করে মন্ত্রিপরিষদ পুনর্বিন্যাস করেছে সরকার। এই পুনর্বিন্যাসে মোস্তাফা জব্বারকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী এবং জুনাইদ আহমেদ পলককে তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী করা হয়েছে।
তাজুল ইসলামকে স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী এবং স্বপন ভট্টাচার্যকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপনের মাধ্যমে এই পুনর্বিন্যাসের কথা বলা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







