কুমিল্লা

মনোনয়নপত্র জমা দিলেন প্রাণ গোপাল দত্ত

প্রাণ গোপাল দত্ত মনোনয়নপত্র জমা দেন, রাজনৈতিক দল ও নেতাদের উপস্থিতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাণ গোপাল দত্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

সোমবার দুপুরে কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল তালুকদরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

গত ৩০ জুলাই এই আসন থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুর পর আসনটি শূন্য হয়।

আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে গত ২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিষয়:আওয়ামী লীগ কুমিল্লা কুমিল্লা ৭ আসন প্রাণ গোপাল দত্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…