চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যবর্তী নির্বাচন: সিনেটে এগিয়ে রিপাবলিকান, হাউজে হাড্ডাহাড্ডি লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ০৭, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্র-মধ্যবর্তী নির্বাচন-মার্কিন প্রেসিডেন্ট-নিম্নকক্ষে ডেমোক্র্যাটদের বিজয়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই এগিয়ে আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাসীন রিপাবলিকান দল। তবে নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে চলছে ডেমোক্র্যাটদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই।

এর আগে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণার পর শুরু হয় ভোট গণনা। সেখানে প্রথম থেকেই উচ্চকক্ষ সিনেটে দেখা গেছে রিপাবলিকানদের দখল। কিন্তু হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ভোটে অনেকটাই এগিয়ে ছিল বিরোধী ডেমোক্রেটিক দল।

তবে সময়ের সাথে সাথে হাউজ পুনর্দখলের দিকেও এগিয়ে যাচ্ছেন রিপাবলিকানরা।

এপি’র সর্বশেষ দেয়া তথ্য অনুসারে, এবার সিনেটের ১০০টি আসনের মধ্যে ভোট হয়েছে ৩৫টিতে। এ পর্যন্ত সিনেটের ১০০টি আসনের মধ্যে ৯৫টির ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে রিপাবলিকানরা ৫১ শতাংশ ও ডেমোক্র্যাটরা ৪২টি আসন পেয়েছেন। ভোটগণনার প্রথম থেকেই এমন স্বল্প ব্যবধান নিয়েই এগিয়ে আছে ক্ষমতাসীন দল।যুক্তরাষ্ট্র-মধ্যবর্তী নির্বাচন-মার্কিন প্রেসিডেন্ট

অন্যদিকে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে ৪৩৫টি আসনের মধ্যে ৩৯৬টি আসনের ফল ঘোষণা হয়ে গেছে। বাকিগুলোর ভোটগণনা চলছে।

ঘোষিত ফলাফলের মধ্যে হাউজে শেষ খবর পাওয়া পর্যন্ত ডেমোক্রেটিক পার্টি ৪৭.৬ শতাংশ ভোট পেয়ে ২০৭টি আসন নিয়ে এগিয়ে আছে। রিপাবলিকানরা পেয়েছেন ৪৩.৪ শতাংশ ভোট পেয়ে ১৮৯টি আসন।

Reneta

প্রথম থেকেই এই প্রতিনিধি পরিষদে এগিয়ে ছিলেন ডেমোক্র্যাটরা। মাঝখানে রিপাবলিকানরা এগিয়ে গেলেও পরে আবার বিরোধী দল ওপরে উঠে আসতে সফল হয়।

প্রতি চার বছর পরপর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হলেও কংগ্রেসের দুই কক্ষে ভোট হয় প্রেসিডেন্টের মেয়াদের মধ্যবর্তী সময়ে। প্রতিটি মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলো আসনে ভোট হয়।

প্রতিনিধি পরিষদের সদস্য বা কংগ্রেসম্যানদের মেয়াদ দুই বছর। সিনেটরদের মেয়াদ ৬ বছর। এর মধ্যে ৩৬টি রাজ্যে ৩৯টি গভর্নর পদে নির্বাচন হবে। নতুন কংগ্রেসের অধিবেশন বসবে আগামী জানুয়ারিতে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মার্কিন যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষ দিকে পশ্চিমবঙ্গে যাবেন মার্কো রুবিও

মে ১৫, ২০২৬

কেমন হল দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিশ্বকাপ দল

মে ১৫, ২০২৬

লন্ডনে ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে ইমামের যাবজ্জীবন

মে ১৫, ২০২৬

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

মে ১৫, ২০২৬

বিশ্ববাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT