শিক্ষা

মধুর ক্যান্টিনের সামনে শক্তিশালী ককটেল

মধুর ক্যান্টিনের সামনে শক্তিশালী ককটেল

শক্তিশালী ককটেল মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে। প্রায় পৌনে এক ঘণ্টা অবিস্ফোরিত অবস্থায় থাকার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিপোজাল ইউনিট নিরাপদভাবে সেটির বিস্ফোরণ ঘটায়।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়; সকাল প্রায় সাড়ে এগারোটার দিকে ককটেল সদৃশ একটি বস্তু মধুর ক্যান্টিনের সামনে পড়ে থাকতে দেখা যায়। তখন উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে সেটির বিস্ফোরণ ঘটায়। সোয়া ১২ টায় সেটির বিস্ফোরণ ঘটানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন: বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে কোনো একটি মহল এমন অপপ্রয়াস চালাচ্ছে।

বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

রোববার ডাকসু ভবনে হামলার রেশ কাটতে না কাটতেই বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটলো।

বিষয়:ঢাবি মধুর ক্যান্টিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…