বিশ্বজুড়ে যখন জলবায়ু বিপর্যয়; খরা আর অনাবৃষ্টিতে পুড়ছে মাঠঘাট-প্রান্তর তখন সৌদি আরবের পবিত্র মদিনা নগরী এবং আল-ইস ডুবছে ভারি বৃষ্টির পানিতে। তীব্র বর্ষণে ভেসে গেছে শহরের রাস্তাঘাট। বন্ধ হয়েছে নগরীর শিক্ষা প্রতিষ্ঠান। ব্যপক বর্ষণে সৃষ্টি হয়েছে আকষ্মিক বন্যা। বৃষ্টিপাতের ফলে মদিনা নগরীতে জারি করা হয় রেড অ্যালার্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে, আকষ্মিক বন্যায় ভেসে যাচ্ছে শহরের পথঘাট। ভেসে যাচ্ছে গাড়ি।






