চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মতিন নিজেই সমকামী ছিলেন কি না, তদন্তে গোয়েন্দারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৮ পূর্বাহ্ণ ১৫, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামীদের নাইটক্লাবে হামলাকারী ওমর মতিন নিজেই সমকামী ছিলেন কি না, সেই ব্যাপারে তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।

ওদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, বন্দুক হামলার পর  যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধের যে দাবি করেছিলেন,তার কঠোর সমালোচনা আর নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। ট্রাম্পর ওই দাবিকে যুক্তরাষ্ট্রের মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ওবামা।

অরল্যান্ডোয় সমকামীদের যে নাইটক্লাবে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করেছিলেন আফগান বংশোদ্ভূত ওমর মতিন, সেই ক্লাবেই নিয়মিত যাতায়াত ছিল তার,এমন তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করেছে গোয়েন্দারা। গোয়েন্দারা জানিয়েছেন সমকামীদের সঙ্গে যোগাযোগ রাখতে বিভিন্ন অ্যাপসও ব্যবহার করতেন মতিন।

সমকামীদের ওই ক্লাবে হামলাকারী আইএস যোদ্ধা বলে আইএস বিবৃতি দিলেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, কোনো না কোনো জঙ্গি গোষ্ঠীর দ্বারা অনুপ্রাণিত ছিলেন মতিন। তবে আইএসের নির্দেশেই ওই হামলা চালানো হয়েছিল, এমন স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।

নাইট ক্লাবের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার অরল্যান্ডোতে যাবেন ওবামা। হোয়াইট হাউস জানিয়েছে, হামলার ভয়াবহতা কাটিয়ে উঠতে একাত্মতা প্রকাশ করেছেন ওবামা।

হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন ও অস্ত্র ক্রয়-বিক্রয় নীতিমালা নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক । রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারো মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের যে দাবি তুলেছেন,তার তার কঠোর সমালোচনা আর নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। ওবামা বলেন, এ ধরনের দাবি যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও গণতন্ত্রের পরিপন্থী।

Reneta

ট্রাম্পের মুসলিম বিদ্বেষের জন্য সমালোচনা করেছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে অযোগ্য বলে মন্তব্য করেছেন হিলারি। সহজ অস্ত্র ক্রয় নীতিমালার বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন তিনি।

রোববার মধ্য রাতে আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিনের অতর্কিত বন্দুক হামলায় রক্তাক্ত হয় অরল্যান্ডোর সমকামীদের ওই নাইটক্লাব। প্রাণ হারান ৫০ জন, আহত হন অর্ধশতাধিক।  

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাইট ক্লাবে হামলাবন্দুকধারী হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT