আন্তর্জাতিক

তুরস্কের নাইট ক্লাবে হামলার ঘটনায় ১২ জন আটক

তুরস্কের নাইট ক্লাবে হামলার ঘটনায় ১২ জন আটক

সিসিটিভির ফুটেজে হামলাকারী

তুরস্কের ইস্তাম্বুলের নাইট ক্লাবে হামলার ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। হামলাকারীকে খুঁজতে ইস্তাম্বুল জুড়ে অভিযান আরও জোরদার করা হয়েছে।

হামলাকারীর আঙ্গুলের ছাপ এবং তার সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া গেছে বলে জানিয়েছেন তুরস্কের উপ-প্রধানমন্ত্রী নুমান কুরতুলমাস। হামলাকারী উজবেক অথবা কিরগিজ নাগরিক বলেও ধারণা করা হচ্ছে।

শনিবার থার্টি ফার্স্ট উদযাপন অনুষ্ঠানে চালানো ভয়াবহ হামলায় এর আগে দায় স্বীকার করেছে আইএস। সিরিয়ায় আইএসের ঘাঁটিগুলোতে তুরস্কের সামরিক অভিযানের প্রতিশোধ নিতেই এই হামলা বলে দাবি করেছে জঙ্গি গোষ্ঠীটি।

ফুটেজ থেকে সম্ভাব্য হামলাকারীর ছবি
সম্ভাব্য হামলাকারীর পুরনো একটি ছবি প্রকাশ করেছে তুরস্কের সন্ত্রাসবিরোধী পুলিশ

রেইনা নাইট ক্লাব হামলায় নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করা হয়েছে।

বিষয়:তুরস্ক নাইট ক্লাবে হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…