আন্তর্জাতিক

মডার্নার ভ্যাকসিন অনুমোদনের জন্য ‘নিরাপদ ও সুরক্ষিত’: বিশেষজ্ঞ দল

বিজ্ঞানী ল্যাবরেটরিতে মডার্নার ভ্যাকসিনের পরীক্ষার জন্য নমুনা প্রস্তুত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজ্ঞানী ল্যাবরেটরিতে মডার্নার ভ্যাকসিনের পরীক্ষার জন্য নমুনা প্রস্তুত করছেন, যা নিরাপদ ও সুরক্ষিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে শিগগিরই অনুমোদন পেতে যাচ্ছে দ্বিতীয় করোনা ভ্যাকসিন মডার্না।  বৃহস্পতিবার দেশটির বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে ‘নিরাপদ ও সুরক্ষিত’ বলে সবুজ সংকেত পেয়েছে ভ্যাকসটি।

বিবিসি বলছে, বিশেষজ্ঞ প্যানেলের উপস্থিত ২০ সদস্যই মডার্নার ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারে অনুমোদনের পক্ষে ভোট দেন।  তবে এফডিএর বাকি এক সদস্য অনুপস্থিত ছিলেন।

বিশেষজ্ঞ দলের সমর্থন পাওয়ায় দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে এটি অনুমোদনের ঘোষণা দিতে পারে।  ফলে আগামী সপ্তাহের প্রথম দিক থেকে মডার্না যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন কর্মসূচি শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে।

মডার্নার ভ্যাকসিন মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করে রাখা যায়। তথা এটি সাধারণ ফ্রিজারেই পরিবহন সম্ভব। ফলে এটি সহজে অন্যত্র পরিবহন ও সংরক্ষণ করা যাবে।

যুক্তরাষ্ট্রে একদিকে ভ্যাকসিনের সুখবর আসছে অন্যদিকে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু হার।  এর মধ্যে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৭ হাজার ৯২৮। গত একদিনেও মৃত্যু হয়েছে ৩ হাজার ২৭৭ জন।

 

বিষয়:করোনাভাইরাস ভ্যাকসিন মডার্না যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…