স্বাস্থ্য

মঙ্গলবার দ্বিতীয় ডোজ পেলেন মাত্র ১৬১৫ জন

স্বাস্থ্যকর্মী ভ্যাকসিনের সিরিঞ্জ প্রস্তুত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মী হাতে ভ্যাকসিনের সিরিঞ্জ ধরে আছেন, করোনাভাইরাসের টিকা প্রদান প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে করোনা ভ্যাকসিন কর্মসূচির আওতায় আজ মঙ্গলবার একদিনে ভ্যাকসিন দেয়া হয়েছে মাত্র ১ হাজার ৬১৫ জনকে।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ৭৪৩ ডোজ এবং সিনোফার্মের ৮২৯ ডোজ। এ নিয়ে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে ৪২ লাখ ৮৯ হাজার ১৯৮ জন।

সবমিলিয়ে প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন মোট ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভ্যাকসিন কর্মসূচি শুরুর পর থেকে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে মোট ভ্যাকসিন দেয়া হয়েছে ১ কোটি ১ লাখ ৯ হাজার ২১৩ ডোজ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: সোমবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়। গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।

বিষয়:করোনাভাইরাস ভ্যাকসিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…