বাংলাদেশ

মঙ্গলবার ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা সেনানিবাসের লোগো, যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রতীক দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এ জন্য ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানিয়েছে, ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসের রাস্তায় (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখাতে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সকল যানবাহন চালকদের সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এছাড়াও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের বৈকালীন সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তাদেরকে বিকাল ৩টার মধ্যে এবং অন্যান্য অতিথিদেরকে সোয়া ৩টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সেনানিবাসের মধ্য দিয়ে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে দুঃখও প্রকাশ করা হয়।

বিষয়:আইএসপিআর সশস্ত্র বাহিনী দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…