ক্রিকেট

এবার নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন, সিরিজের জন্য মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন কিউইরা।

ভ্রমণ জটিলতা এড়াতে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম দ্য হান্ড্রেড খেলে যুক্তরাজ্য থেকে আগেই বাংলাদেশে এসেছেন। ঢাকায় আছেন কিউই পর্যবেক্ষক দলও। মঙ্গলবার খেলোয়াড়, কোচিংস্টাফ মিলে আসবেন ২০ জন।

টম ল্যাথামের নেতৃত্বে টাইগার ডেরায় এসে খেলবে দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দল। বাংলাদেশ সফরে কিউইদের বিশ্বকাপ স্কোয়াডের কেউই নেই।

বাংলাদেশ অবশ্য সম্ভাব্য সেরা দল নিয়েই নামছে। চোটের কারণে নেই শুধু তামিম ইকবাল। অস্ট্রেলিয়া সিরিজে খেলতে না পারা মুশফিকুর রহিম ও লিটন দাস ফিরেছেন। যুক্তরাষ্ট্র থেকে মঙ্গলবার দেশে ফিরে টিম হোটেলে উঠবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিউজিল্যান্ডের ক্রিকেটাররা বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে উঠবেন। বাংলাদেশ দলও একইদিনে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে। কোয়েরেন্টাইন শেষে ২৭ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে স্বাগতিক ও সফরকারী দলের অনুশীলন। ১ থেকে ১০ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।

নিউজিল্যান্ড টি-টুয়েন্টি দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…