বাংলাদেশ

মগবাজারে সরকারি সংস্থার অবহেলা ছিল কিনা খতিয়ে দেখতে এমপিদের অনুরোধ

রাস্তায় উদ্ধারকর্মী ও পুলিশ, ধ্বংসস্তূপ ও যানবাহন ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাস্তায় ধ্বংসস্তূপের মাঝে উদ্ধারকর্মী ও পুলিশ কাজ করছে, দুর্ঘটনার স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

মগবাজারে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনার পেছনে সরকারের কোনও সংস্থার অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্যরা।

খোদ রাজধানীতে নিয়ন্ত্রক সংস্থার উদাসীনতায় মানুষের মৃত্যু কোনোমতেই মেনে নেয়া যায় না বলে মনে করেন তারা।

কিছুদিন আগে নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস লাইন এবং এসির বিস্ফোরণের পর কী ব্যবস্থা নেয়া হলো, মগবাজারে ক্ষতিগ্রস্ত এবং নিহতদের কী ক্ষতিপূরণ দেয়া হবে, জ্বালানি প্রতিমন্ত্রীকে এসব নিয়ে একটি বিবৃতিও দিতে বলেন সংসদ সদস্যরা।

রাজধানীর মগবাজারে পেট্রোলপাম্পের পাশে রোববার রাতে একটি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৬ জনের মৃত্যু হয় আর আহত হয় অর্ধশতাধিক। আহতদের মধ্যে ১০ জনের বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়:বিস্ফোরণ মগবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…