চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ, মৃতের সংখ্যা বাড়ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ২৭, জুন ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
ধ্বংসপ্রাপ্ত ভবনের ছবি, উদ্ধারকর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ঢাকার মগবাজারে পেট্রোলপাম্পের পাশে রোববার রাতে একটি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।  এতে প্রাথমিকভাবে এক শিশুসহ ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  আর এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভয়াবহ বিস্ফোরণের ফলে ধসে পড়েছে মার্কেটের একাংশ। ভবনটির সামনে দিয়ে চলাচল করা বিভিন্ন বাস ও নানা যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোতে থাকা যাত্রীদের অনেকে আহত হয়েছে। আশেপাশের অন্তত ১৪টি ভবন ও ২টি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহত অনেককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিভিন্ন স্থানীয় হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অধিক মানুষের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন চ্যানেল আই অনলাইকে বলেন, প্রথমে আমরা ওই ভবনে এসি বিস্ফোরণ হওয়ার খবর পাই। পরে আবার অনেকে ফোন করে জানিয়েছেন, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

কী কারণে বিস্ফোরণটি ঘটেছে তা এখন নিশ্চিতকরে জানা যায়নি। ঘটনার পরে সেখানে হাজির হয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

ট্যাগ: ঢাকাবিস্ফোরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্ত্রী হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন স্বামী

পরবর্তী

রোববার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন পেলেন ২ হাজার ১০৫ জন

পরবর্তী
বাংলাদেশে মানুষ করোনাভাইরাসের টিকা নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন পেলেন ২ হাজার ১০৫ জন

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও ঋণ পরিশোধে ছাড়, নতুন প্রজ্ঞাপন জারি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় চীনের দায় নিয়ে প্রশ্ন, ‘ভুয়া’ বলে দাবি বেইজিং

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT